নিউইয়র্কে তারেক রহমানের জন্মদিন পালিত

আনিসুর রহমান   প্রিন্ট
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৭:১৫ অপরাহ্ণ

নিউইয়র্কে তারেক রহমানের জন্মদিন পালিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম দিন উপলক্ষে ২০ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্ক ষ্টেট বিএনপির উদ্যোগে জ্যাকশন হাইটসে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় লন্ডনে বসবাসরত তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের বহুমুখী ষড়যন্ত্রের নিষ্ঠুর ভিকটিম হিসেবে তারেক রহমান দেড় দশকের অধিক সময় যাবত লন্ডনে বাস করলেও গত জুলাই-আগস্টের বিপ্লবের পর এখোন তিনি স্বদেশে বীরের বেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন বলে এই সমাবেশের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষই এখোন তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত।
ষ্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনায় এ আলোচনা সমাবেশে সভাপতিত্ব করেন ষ্টেট বি এন পির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান। তিনি তারেক রহমানের নেতৃত্বে শীঘ্রই বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ সুসংহত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নিউইয়র্ক স্টেট বিএনপির দোয়া-মাহফিলে নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন ভিপি, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রহিচ উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক দেওয়ান কাউসার, বিএনপি নেতা সৈয়দা মাহমুদা শিরিন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি এম জাহাঙ্গীর আলম, যুবদলের মনিরুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

Posted ৭:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us