নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫ সর্বশেষ আপডেট : ৮:০২ পূর্বাহ্ণ
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘বাংলাদেশ ডে প্যারেড’ হবে ১৩ এপ্রিল। বাংলা নতুন বছরকে বরণের আমেজে এ প্যারেড অনুষ্ঠিত হবে ‘হিউম্যানিটি অ্যাম্পাওয়ারমেন্ট রাইটস’র সহায়তায় বাংলাদেশ সোসাইটির উদ্যোগে। জ্যাকসন হাইটসের ৬৯ স্ট্রিট সংলগ্ন সিটির পার্কিং এরিয়া থেকে শুরু হয়ে ৩৭ এভিনিউ ধরে প্যারেডটি যাবে ৮৬ স্ট্রিটে। প্যারেডের অনুমতি সংগ্রহকারি ‘হিউম্যানিটি অ্যাম্পাওয়ারমেন্ট রাইটস’র প্রেসিডেন্ট ফাহাদ সোলায়মান এ সংবাদদাতাকে জানান, সকল সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী-আঞ্চলিক-রাজনৈতিক-ধর্মীয় সংগঠনকে আমন্ত্রণ জানানো হচ্ছে নিজ নিজ ব্যানারসহ অংশগ্রহণের জন্যে। প্যারেডে সাংস্কৃতিক পর্বে থাকবেন অপূর্ব, নওশীন, রিচি সোলায়মান, মিলন, নাদিয়া, জাহেদ খান, প্রতিক হাসান, নোভা, দেবাশীষ বিশ্বাস-সহ স্থানীয় জনপ্রিয় শিল্পীরা।
প্যারেড কমিটির কর্মকর্তারা হলেন : আতাউর রহমান সেলিম-চেয়ারম্যান, গিয়াস আহমেদ-চিফ এডভাইজার, মোহাম্মদ আলী-কনভেনর, ফাহাদ সোলায়মান-মেম্বার সেক্রেটারি, ফেমা রকি-সাংগঠনিক সম্পাদক, জে মোল্লাহ সানি-চিফ ম্যানেজমেন্ট ডিরেক্টর, আহসান হাবিব-চিফ কো-অর্ডিনেটর, ফখরুল ইসলাম দেলোয়ার-চিফ ইভেন্ট কো-অর্ডিনেটর, এবং প্যারেডের কো-চেয়ারম্যানরা হলেন মো. কামরুজ্জামান, কাজী আজম, নুরুল আজিম, হারুন ভ’ইয়া, ফিরোজ আহমেদ, শাহ শহীদুল হক, তারিকুল ইসলাম বাদল প্রমুখ।
জানা গেছে,প্যারেড সকাল ৯টায় শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত চলবে। এ সময়ে ব্যস্ততম ৩৭ এভিনিউ যানবাহন চলাচল করবে না। নিউইয়র্ক সিটির পুলিশ প্যারেডের নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্ব নিয়েছে। উল্লেখ্য, নিউইয়র্ক অঞ্চলের বৃহত্তম সংগঠনের দাবিদার ‘বাংলাদেশ সোসাইটি’ ম্যানহাটানে দূরের কথা কুইন্সেও একটি প্যারেডের অনুমতি সংগ্রহ করতে সক্ষম হয়নি। অথচ এটি ছিল তাদের নির্বাচনী অঙ্গিকারের অন্যতম। এ অবস্থায় ‘হিউম্যানিটি অ্যাম্পাওয়ারমেন্ট রাইটস’র অনুমতির ওপর ভর করে বাংলাদেশ সোসাইটি ‘হোস্ট’ হবার কৃতিত্ব দাবির চেষ্টা করছে। আরো উল্লেখ্য, গতবছর ২৬ মে একই এলাকায় প্রথমবারের মত ‘বাংলাদেশ ডে প্যারেড’ হয়েছে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট, ইউএসএ’র উদ্যোগে। সেই প্যারেডে ছিলেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামস-সহ নির্বাচিত অনেক জনপ্রতিনিধি। এবারও সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে আয়োজকরা জানান। ইতিমধ্যেই ৬০টির অধিক সংগঠন প্যারেডে অংশগ্রহণের জন্যে তালিকাভুক্ত হয়েছে বলেও কর্মকর্তারা জানান।
Posted ৮:০২ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ এপ্রিল ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর