নিউইয়র্কে বিএনপির ৩১ দফার জনসংযোগে যুবদল নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৫৪ পূর্বাহ্ণ

নিউইয়র্কে বিএনপির ৩১ দফার জনসংযোগে যুবদল নেতৃবৃন্দ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রতি প্রবাসীদের সমর্থন আরো জোরদারকল্পে যুক্তরাষ্ট্র যুবদলের উদ্যোগে ৯ নভেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবদল নেতা মাজহারুল ইসলাম জনি, এবং পরিচালনা করেন যুবদল নেতা আহাম্মদ রিপন ও জাহেদ হাসান সুমন খাঁ। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম এ বাতিন।

এ সময় নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন ইঞ্জিনিয়ার রহমান সায়েম, সাবেক ছাত্রনেতা জাকির আহমেদ, যুক্তরাষ্ট্র যুবদল নেতা দেলোয়ার হোসেন শিপন ,যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ, বিএনপি নেতা কৃষিবিদ মোহাম্মেদ সুলায়মান, দেওয়ান কাওসার, ওয়েস আহমেদ, কাওসার আহমেদ, এম এ মজিদ, সাদাত হোসেন রাজু। এছাড়াও ছিলেন যুবদল নেতা শামীম আহমেদ, ফয়সল চৌধুরী, সাদিক রহমান , দেওয়ান মেহরাব চৌধুরী, জাকারিয়া অপু, শেখ আনসার আলী , সিদ্দীক মিশ্রী , ফজলুর রহমান ,কাজী মুবীন ,মোহাম্মেদ মান্নান, তারেক আহমেদ, ফয়সল আহমেদ, শাহরুখ ইসলাম ফারহান , মেহেদী হাসান, নাঈম আহমেদ, সুলতান চৌধুরী , রাজ্ ইসলাম, সেলিম উদ্দিন, এনায়েত খান প্রমুখ। পুরো কর্মসূচিতে নেতাকর্মীরা জনগণের মাঝে বিএনপি’র ৩১ দফার তাৎপর্য তুলে ধরেন এবং রাষ্ট্র পুনর্গঠনে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

Facebook Comments Box

Posted ৮:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us