নিউইয়র্ক কনস্যুলেটে মহান বিজয় দিবস উদযাপন

আনিসুর রহমান   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ১১:৩৩ পূর্বাহ্ণ

নিউইয়র্ক কনস্যুলেটে মহান বিজয় দিবস উদযাপন

বিজয় সমাবেশের প্রারম্ভে সকলে জাতীয় সঙ্গীতে অংশ নেন। ছবি-জাগো প্রহরী।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক’র যৌথ উদ্যোগে ১৬ ডিসেম্বর যথাযথ মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্টব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশী শিক্ষার্থী ও কমিউনিটি সদস্যসহ বিপুলসংখ্যক অতিথি উপস্থিত ছিলেন।

জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী তাঁর বক্তব্যের শুরু তে ১৯৭১ সালে স্বাধীনতা যু্দ্েধর মুক্তিযোদ্ধাদের অবিস্মরণীয় অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি সকলকে মহান বিজয় দিবসের উষ্ণ শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধে প্রবাসী বাংলাদেশীদের জনমত গঠনে অবদানের পাশাপাশি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রে বাসবাসরত প্রবাসীদের অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিজয় সমাবেশের প্রারম্ভে সকলে জাতীয় সঙ্গীতে অংশ নেন। ছবি-জাগো প্রহরী।

অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বীর মুক্তিযোদ্ধা ও সকল বীরাঙ্গনার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও আন্তরিকভাবে সচেষ্ট থাকতে হবে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার-কর্মসূচী হাতে নিয়েছেন, তা বাস্তবায়নের জন্য কনসাল জেনারেল সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রে বাসবাসরত প্রবাসী ভাই-বোনদের অধিকতর অবদান রাখার জন্য তিনি আহবান জানান। এছাড়াও তিনি প্রবাসীদের অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট প্রদানে সকলকে উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট এবং গিয়াস আহমেদ, চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক ষ্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন ভিপি, নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিনের সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতা কাজী সাখাওয়াৎ হোসেন আজম, জসিম উদ্দিন ভূঁইয়া, ষ্টেট বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাংবাদিক আনিসুর রহমান, দেওয়ান কাউসার, হুমায়ুন কবির, নীরা রাব্বানী, যুক্তরাষ্ট্র যুবদলের নেতা মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো বাবর উদ্দিন, গোলাম হোসেন, মো সুরুজ জামান, খন্দকার ফরহাদ, আলী হোসেন এবং মো ইউনুস। ব্রঙ্কস কম্যুনিটি বোর্ডে ইমিগ্রেশন বিষয়ক কমিটির চেয়ারপার্সন শাহজাহান শেখ, অধ্যাপক ড. শওকত আলীও ছিলেন অনুষ্ঠানে।

অনুষ্ঠানে ‘৭১-এর সকল শহিদ, শহিদ বুদ্ধিজীবী, শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পওে কমিউনিটির শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ এক সাংস্কৃতিক পরিবেশনা ও সভায় আগত অতিথিদের ঐতিহ্যবাহী দেশীয় খাবারে আপ্যায়নের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Facebook Comments Box

Posted ৯:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us