অনলাইন ডেস্ক
প্রিন্ট
শনিবার, ০৮ মার্চ ২০২৫ সর্বশেষ আপডেট : ১০:২২ পূর্বাহ্ণ
পঞ্চগড় সীমান্তে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের ওপারে চোরাইপথে গরু আনতে গেলে বিএসএফ গুলি চালায়। এই ঘটনায় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও একজন গুলিতে নিহত হন।
শনিবার (৮ মার্চ) ভোর সাড়ে তিনটার দিকে সদর উপজেলার অমর খানা সীমান্তের ভারতীয় ভূখণ্ডের ১৬০ গজ ভেতরে রায়গঞ্জ থানার ভাটপাড়া ক্যাম্পের ৭৪৪/৭এফ পিলার সংলগ্ন খালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আল আমিন (৩৬)। তিনি সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাত পাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।
৫৬ নীলফামারী বিজিবি অধীনস্থ অমরখানা ক্যাম্প থেকে জানানো হয়েছে যে, বিএসএফ এখনও মরদেহ হস্তান্তর করেনি। বিজিবি ও বিএসএফের মধ্যে মরদেহ হস্তান্তর নিয়ে আলোচনা চলছে, তবে বিএসএফ পক্ষ থেকে পতাকা বৈঠকে সময় নির্ধারণ করা হয়নি।
Posted ১০:২২ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর