ঢাকা প্রতিনিধি
প্রিন্ট
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৩৪ পূর্বাহ্ণ
সৈয়দপুরে অনুষ্ঠিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির জব ফেয়ারে পুরস্কৃত করা হয় ‘ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড’কে। ছবি-এনওয়ঢাইভয়েস২৪ ডটকম।
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্যোগে সৈয়দপুরে অনুষ্ঠিত জব ফেয়ারে অংশগ্রহন করে প্রশংসিত হয়েছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ রপ্তানিমুখী জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড’। এই বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র-ছাত্রী বর্তমানে ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডে কর্মরত এবং ভবিষ্যতে নতুন শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ সহ কর্মসংস্থানের সুযোগ থাকবে বলে জব ফেয়ারে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। উল্লেখ্য, নিউইয়র্কে দীর্ঘদিনের প্রবাসী মৃদুভাষী হাসানুজ্জামান হাসান উত্তর বঙ্গের অর্থনৈতিক সমৃদ্ধির অভিপ্রায়ে কয়েক বছর আগে স্থাপন করেছেন এই জুতা প্রস্তুতের কারখানা। সময়ের ব্যবধানে এটি এলাকার বেশকিছু মানুষের কর্মসংস্থানেরও সুযোগ তৈরী করেছে। তারই স্বীকৃতি মিললো সম্প্রতি অনুষ্ঠিত জব ফেয়ারে প্রশংসিত হবার মধ্যদিয়ে।
Posted ৯:৩৩ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর