বিশেষ সংবাদদাতা
প্রিন্ট
রবিবার, ২৩ মার্চ ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৩৫ পূর্বাহ্ণ
প্রস্টেট ক্যান্সারের স্ক্রিনিংয়ের ছবি।
যারা প্রস্টেট ক্যান্সারের পরীক্ষা-নীরিক্ষায় অবহেলা করে অথবা এপয়েন্টমেন্ট অনুযায়ী চিকিৎসকের কাছে যান না তাদের এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি বাড়ে ৪৫%। ইউরোপের ৭ দেশে পরিচালিত এক গবেষণা জরিপের উদ্ধৃতি দিয়ে সানফ্রান্সিসকোস্থ ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া ২২ মার্চ জানিয়েছে, প্রস্টেট ক্যান্সার পুরুষের মধ্যে সবচেয়ে বেশী হচ্ছে এবং এটি হচ্ছে পুরুষের মৃত্যুর দ্বিতীয় বৃহত্তম কারণ। আর যারা এই রোগের নিয়মিত চিকিৎসা অথবা পরীক্ষা নীরিক্ষা করেন এবং রক্তে প্রস্টেট-স্প্যাসিফিক এন্টিজেনের পরিমাণ উদঘাটন করা সম্ভব হয়-তাদের মৃত্যু ঝুঁকি হ্রাস পায়। চিকিৎসা-বিজ্ঞানীরা মনে করছেন প্রাথমিক পর্যায়েই প্রটেস্ট ক্যান্সারের অস্তিত্ব ধরা পড়লে তা সহজেই সেরে উঠানো যায়। আর এমন ধারণা তৈরী হয়েছে ইউরোপে পরিচালিত গবেষণা জরিপের ভিত্তিতে। জানা গেছে, এই জরিপ চালানো হয় ইউরোপের ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, ইটালি, সুইডেন, সুইজারল্যান্ড, বেলজিয়াম এবং স্পেনের ৫০ বছরের অধিক বয়েসি পুরুষের মধ্যে। উপর্যুপরি ২০ বছরের এই পর্যবেক্ষণ ও গবেষণা জরিপে আরো উদঘাটিত হয়েছে যে, নিয়মিত স্ক্রিনিং করলে এই ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি ২০% পর্যন্ত হ্রাস পেতে পারে। আর জরিপ চালিয়েছে নেদারল্যান্ডের ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের নেতৃত্বে ইরেজমাস ক্যান্সার ইন্সটিটিউট।
এ গবেষণায় অংশ নেন নিয়মিত পরীক্ষায় অংশ নেয়া এবং এপয়েন্টমেন্ট অবজ্ঞাকারি ৭২৪৬০ জন পুরুষ। এই জরিপে নেতৃত্ব প্রদানকারি গবেষক ড. রীনি লিনেন বলেছেন, যারা এপয়েন্টমেন্ট অবজ্ঞা করেন তারা জটিল থেকে জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। ড. লিনেন উল্লেখ করেছেন যে, যারা নিয়মিত স্ক্রিনিংয়ে অবজ্ঞা করছেন ভালোভাবে চিহ্নিত করাই হচ্ছে সময়ের ডাক। তাদেরকে মটিভেট করা গেলে অনেক মৃত্যুই রোধ করা সম্ভব হবে।
Posted ৯:৩৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর