‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬’র আহ্বায়ক-তাজুল, সদস্য-সচিব স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:২৮ পূর্বাহ্ণ

‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬’র আহ্বায়ক-তাজুল, সদস্য-সচিব স্বীকৃতি

আহবায়ক তাজুল ইমাম।

স্বনামধন্য সঙ্গীত ও চিত্রশিল্পী, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমামকে আহ্বায়ক এবং মানবাধিকার কর্মী স্বীকৃতি বড়ুয়াকে সদস্য-সচিব করে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬’র কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৮ আগস্ট রাত ৯টায় আয়োজক সংগঠন ‘একাত্তরের প্রহরী ফাউন্ডেশন’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. নুরুননবীর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

সদস্য-সচিব স্বীকৃতি বড়ুয়া।

এ সময় ড. নুরুননবী বলেন, ২০২৫ সালের তুলনায় ব‍্যাপক ও বৈচিত্রময় পরিসরে ২০২৬ সালের বইমেলা অনুষ্ঠিত হবে এবং আন্তর্জাতিক খ‍্যাতিসম্পন্ন লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব‍্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হবে।
আয়োজক কমিটির আহবায়ক ও সদস‍্য সচিব কার্যকরী কমিটির সঙ্গে সমন্বয় করে অচিরেই বইমেলার স্থান, তারিখ এবং বইমেলা বাস্তবায়ন কমিটির অবশিষ্ঠ তালিকা শীঘ্র‍ই ঘোষণা করবেন বলে ফাউন্ডেশনের প্রচার সম্পাদক আসলাম আহমাদ খান জানান।

Facebook Comments Box

Posted ৯:২১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us