এস এইচ রাজিব
প্রিন্ট
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ সর্বশেষ আপডেট : ৪:১২ পূর্বাহ্ণ
প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে মাতৃভাষার টানে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে গণতন্ত্রের মাতৃভূমি খ্যাত, মাল্টিকালচারাল,ও মাল্টিন্যাশনালের ওয়েলসের রাজধানী কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনারে ভাষা সংগ্রামের অহংকারের ৭৩ বছর ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদানদের অমর স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে ওয়েলস বাংলাদেশ কমিউনিটি। মায়ের ভাষায় কথা বলার অধিকার রক্ষায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী বাংলাদেশের রাজধানী ঢাকায় পুলিশের গুলিতে জীবন উৎসর্গকারী ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা জানাতে ১১ টা থেকেই ফুল হাতে নিয়ে লোকজন আসতে থাকেন। শুরুতেই সমবেত কন্ঠে “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’’ গান পরিবেশন করা হয়েছে।
শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটি ও কমিউনিটি নেতৃবৃন্দের সার্বিক ব্যাবস্থাপনায় ও সহযোগিতায় এবং শহীদ মিনার কমিটির সেক্রেটারি বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর পরিচালনায় সুশৃঙ্খলভাবে ১২ টা ১ মিনিট হতেই কার্ডিফ কাউন্টি কাউন্সিলের কাউন্সিলারবৃন্দ, মনুমেন্ট ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটি, যুক্তরাজ্য ওয়েলস আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ওয়েলস কার্ডিফ বিএনপি, যুবদল, ছাত্রদল, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ওয়েলস রিজিওন, কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন, ‘অর্গানাইজেশন ফর দ্যা রেকগনিশন অফ্ বাংলা এ্যাজ এ্যান অফিসিয়াল ল্যাংগুয়েজ অব্ দা ইউনাইটেড নেশনস’ সাউথ ওয়েলস রিজিওন, ওয়েলস বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম, ওয়েলস বাংলাদেশ ইয়ুথ সোসাইটি ইন ইউকে, ওয়েলস বাংলা প্রেসক্লাব, এটিন বাংলা ইউকে, ওয়েলস বাংলা নিউজ, মনসুর মিডিয়া-সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সংগঠন, উইমেন্স প্রতিনিধি, ও ব্যবসায়ী, প্রতিনিধি, কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ব্যক্তিগতভাবে অনেক সাধারন মানুষ ও বাংলাদেশ থেকে আগত বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টস ও অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে উপস্থিত সকল বাঙালির কন্ঠে উচ্চারিত হয় আজকের এই সমাবেশ যেন একখন্ড বাংলাদেশ।
দ্বিতীয় পর্বে ওয়েলস বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে এক আলোচনা সভা কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার কমিটির সভাপতি কমিউনিটি লিডার আনোয়ার আলীর সভাপতিত্বে এবং শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটির সেক্রেটারি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুরের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন কার্ডিফ কাউন্টি কাউন্সিলের সাবেক লর্ড মেয়র কাউন্সিলর দিলওয়ার আলী সহ ওয়েলস বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানকে সফল করতে উপস্থিত সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটির পক্ষ থেকে সভাপতি আলহাজ্ব আনোয়ার আলী বলেন, ভাষা আন্দোলনের রক্তক্ষয়ী দিনটি এখন আর শুধু শোক ও বেদনার দিন নয়। জাতি ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের সব ভাষার অধিকার প্রতিষ্ঠার এক সর্বজনীন উৎসবের দিন। একুশ আমাদের অহংকার; একুশ আমদের আত্ম পরিচয়; একুশের পথ ধরেই আমরা পেয়েছি লাল বৃত্ত সবুজ পতাকা।
“আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে স্বীকৃতি পাবার পর অমর একুশের চেতনা আজ দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণা জোগাচ্ছে বলে উল্লেখ করেন বক্তারা। অর্গানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলা এ্যাজ এ্যান অফিসিয়াল ল্যাংগুয়েজ অব দ্য ইউনাইটেড নেশন্স’ সাউথ ওয়েলস শাখার সভাপতি ও কার্ডিফের বাংলা স্কুল কমিটির সেক্রেটারি কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান জানিয়ে বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বের সব জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় ঐক্য ও বিজয়ের প্রতীক হয়ে উঠেছে।
Posted ৪:১২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর