নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ সর্বশেষ আপডেট : ৪:০০ পূর্বাহ্ণ
ঢাকায় বিএনপির বর্ধিত সভায় যোগদানের জন্যে সোমবার নিউইয়র্ক থেকে রওয়ানা দিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির দুই সদস্য আব্দুল লতিফ সম্রাট এবং গিয়াস আহমেদ। ২৭ ফেব্রুয়ারি এ সভা হবে বলে তাঁদেরকে জানানো হয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারি আব্দুল লতিফ সম্রাট এবং গিয়াস আহমেদের বিশেষ অবদান রয়েছে ১/১১ পরবর্তী সময়ে এবং গত ১৫ বছরের অপশাসনের বিরুদ্ধে লাগাতার কর্মসূচির জন্যে। মার্কিন কংগ্রেস, জাতিসংঘ, হোয়াইট হাউজ ছাড়াও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সমর্থন আদায়ের জন্যে নিরন্তরভাবে সরব ছিলেন। তারই স্বীকৃতি হিসেবে বছর দুয়েক আগে তাদেরকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে যুক্তরাষ্ট্র বিএনপির আরো দু’নেতা সহ। তারা হলেন জিল্লুর রহমান জিল্লু এবং মিল্টন ভ’ইয়া। জিল্লু ও মিল্টন ভ’ইয়া বাংলাদেশে অবস্থান করছেন, সেখান থেকেই বর্ধিত সভায় যোগ দেবেন বলে বিএনপি সূত্র জানিয়েছে। অর্থাৎ দীর্ঘদিন পর অনুষ্ঠিত বর্ধিত সভায় যুক্তরাষ্ট্রের ৪ জন আমন্ত্রণ পেয়েছেন
Posted ৪:০০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর