বিকৃত গণতন্ত্রের অবিক্রিত রূপকথা

আতিয়ার রাহমান বনি   প্রিন্ট
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৫২ পূর্বাহ্ণ

বিকৃত গণতন্ত্রের অবিক্রিত রূপকথা

(মোস্তফা সারওয়ার এর ইংরেজি কবিতা The Seattle Star এ প্রকাশিত  “Dystopian Fantaisie-Impromptu: An Etude to Strange Times“  এর  বাংলা ভাবানুবাদ। https://www.seattlestar.net/2025/04/dystopian-fantaisie-impromptu-an-etude-to-strange-times/ )

অপ-বিকৃত এক গণতন্ত্রী রাজে

মানব মানবীর অলঙ্ঘ্য কপালে জ্বলে
ধ্যান ধর্মের ধূসর কৃত্রিম দাগ  –
বিষাক্ত এক দীপ্তি সেথা ঝরে অবিরত

আলো নয়, সে আঁধারের অভিসার।

স্বচ্ছ বোরকায় আবৃত দুর্নীতি, প্রতারণা,
নিপীড়ন, লুন্ঠনের বিবস্ত্র দেহ,
সে নগ্নতার তীব্র আভায়,

দৃষ্টিহীনের চোখও যেন উদ্ভাসিত হায়।

স্বৈরাচারী মত্ত সদা চেয়ার-বদল নৃত্যে,

ক্ষমতার চক্রে ঘোরে নিত্য সত্যে-মিথ্যে।
পরস্পরে হটিয়ে দেয়ার প্রহসনের খেলায়,
বিজয় উল্লাসে ভাসে পরাজয়ের ভেলা।

সম্পদের চর্বি জ্বালায় অহমের শিখা,
আত্মম্ভরিতার কি অসুস্থ ভূমিকা।

ডিস্টোপিয়া ফিরে আসে অভিশপ্ত রূপে,

কুৎসিত আঁধারে ডোবে সব চুপে চুপে।

নির্বিবেক মিথ্যায় অতিশ্রুত

ভুয়া যত নবী,

স্নাত হয় দুর্নীতি, লালসার জলে।

পচা পশুর রক্ত-পুঁজে জন্মানো কীটদল

গড়ে তোলে বিভ্রান্তি; মিথ্যা দৈববল।

 

 

 

মোহান্ধ বিপ্লবে নামে, রাজপথ করে রাঙা,

সে স্রোতে জন্মে মোহ, সত্য সেথা ভাঙা।
সমর্পণের শুদ্ধাচার চলে অবহেলে,
ভেসে যায় জনতা, ভাসে মোহ -জলে।

 

ডানাহীন নিম্ফেরা উড়ে যায়

দূর অজানায়,

মেলে নিয়ে অদৃশ্য ডানায়,

পরাবাস্তবের অন্তর্লীন গহ্বরে।

হঠাৎ, পঙ্গপাল ঝাঁক নেমে আসে,
বিকৃত কল্পনার ঝোপঝাড় ঘাসে।
শুষে নেয় স্বাধীনতা-র শেষ সুধা টুকু,
ছিল যা লুকিয়ে হৃদ মাঝারের

নলখাগড়ার নিবিড় ছায়ায়।

 

পায়রা, ঘুঘু ও, রাজহাঁস দল
নিঃশব্দে ত্যাগে নিস্তব্ধ হ্রদতল,
প্রস্থান করে কোন শূন্যতার দিকে।

স্মৃতিচিহ্নটুকু তার হয়ে যায় ফিকে।

আর তখনই উল্লাসে মত্ত বিভ্রান্ত জনতা
হারিয়ে বোধ, সত্ত্বা, ভুয়া একতা

বলিউডীয় লুঙ্গি-নৃত্যে নিত্য মাতে তারা,
অগ্নি, দাঙ্গা ধ্বংসে হয়ে মাতোয়ারা
সগৌরবে দম্ভে উচ্চারয়

বিভাজনের শত বিজয়গাথা।

মঞ্চে তখন স্বস্তিতে বসে, হাসেন ভণ্ড নবী,
সম্মুখে তার বিস্তৃত বোর্ডে, বিছানো “হাঙ্গার গেম”।
ফিরে দেখেন শত্রু হটানো, সুক্ষ্ম চালের ছবি,
দৃষ্টিতে তার ভাসে শুধু, এক, নৈঃশব্দ্যের ফ্রেম।

 

Facebook Comments Box

Posted ৮:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us