বিলেতে বেড়ে ওঠা বাঙালি প্রজন্মের জন্যে লন্ডনে প্রভাতফেরী

লন্ডন প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৪:০৬ পূর্বাহ্ণ

বিলেতে বেড়ে ওঠা বাঙালি প্রজন্মের জন্যে লন্ডনে প্রভাতফেরী

মাতৃভাষার জন্য রক্ত দেয়ার সমৃদ্ধ ইতিহাস বিলেতের বেড়ে ওঠা বাঙালি প্রজন্মসহ বহু ভাষাভাষী মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে লন্ডনে প্রভাতফেরী অনুষ্ঠিত হয় । একুশের প্রভাতফেরি আয়োজন পরিষদ’র উদ্যোগে ২২ ফেব্রুয়ারি সকালে লন্ডনের আলতাব আলী পার্কে শিশু কিশোরদের অংশগ্রহণে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। প্রভাতফেরীতে বিলেতের ক্রিয়াশীল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বহু রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। প্রভাতফেরী শেষে আলতাব পার্কে শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে শিশু কিশোরদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আয়োজন পরিষদের সংগ্রামী আহবায়ক মাহমুদ এ রউফ। পরিচালনা করেন সদস্য সচিব শাহরিয়ার বিন আলী। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, আবেদ আলী আবিদ, নিসার আহমদ, নিলুফা ইয়াসমিন হাসান, শাহিদ আলী , আহবাব হোসেন, আনসার আহমেদ উল্লাহ, নাজনীন সুলতানা শিখা, শানতু ইসলাম, জামাল আহমদ খান, আ খ ম চুন্নু , ফেরদৌসী জাহান লিপি, নুরল ইসলাম, গোপাল দাস, মুনজেরিন রশিদ চৌধুরী, নাসিমা কাজল, সেলিনা শফি, অজন্তা রায়, সৈয়দা রওশন আরা আলী, ইমন ইফতখারুল হক পাপলু, সাইফুল ইসলাম খান প্রমুখ।
প্রভাতফেরী শেষে নজরুল সেন্টারে অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিশু কিশোর অংশ নেয়। এতে সত্যেনসেন স্কুল অব পারফর্মিং আর্টস, সোনার তরী ইউকে, বাংলাদেশ উদীচি শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য সংসদ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানের সূচনা পর্বে ভাষা আন্দোলনের সমৃদ্ধ ইতিহাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন সাংস্কৃতিক সংগঠক ও গবেষক রিয়াদ হোসেন।

Facebook Comments Box

Posted ৪:০৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us