অনলাইন ডেস্ক
প্রিন্ট
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:২৩ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর গুলশান থানার মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসা খালাস পেয়েছেন।
মঙ্গলবার (১১ মার্চ) ঢাকার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারেক এজাজের আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে আদালত খালাসের এই রায় দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি সাইদুর রহমান খালাসের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আদালত ফারিয়া মাহবুব পিয়াসাকে খালাস দিয়েছেন। এদিন তিনি আদালতে হাজির হননি। তার অনুপস্থিতিতে আদালত খালাসের রায় ঘোষণা করেন।
উল্লেখ্য, ২০২১ সালের ১ আগস্ট পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে বারিধারার বাসা থেকে গ্রেপ্তার হন পিয়াসা। পুলিশ তার বাসা থেকে ৭৮০ পিস ইয়াবা, ৮ বোতল বিদেশি মদ ও ৪ ক্যান বিয়ার জব্দ করে। পরে তার বিরুদ্ধে গুলশান থানায় মামলা হয়।
ওই বছরের ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক মো. আব্দুল লতিফ তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০২৩ সালের ১১ জানুয়ারি পিয়াসার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলায় বিচার শুরু হয়। বিচার চলাকালে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
Posted ৯:২৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর