অনলাইন ডেস্ক
প্রিন্ট
মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ সর্বশেষ আপডেট : ৮:৪৮ পূর্বাহ্ণ
ছবি সংগৃহীত
মাদারীপুরে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ যুবক প্রাণহানি ঘটেছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও দুইজন।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ১:৩০টার দিকে পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে সাহেববাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিপরীতমুখী তিনটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই যুবক প্রাণ হারান। আহতদের মধ্যে চারজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়। আহত বাকি দুই যুবক চিকিৎসাধীন রয়েছেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, দুর্ঘটনাস্থলটি জাজিরা থানার আওতায় হলেও শিবচর সংলগ্ন এলাকায় অবস্থিত। নিহতদের পরিচয় জানা যায়নি, তবে আহতদের চিকিৎসা চলছে।
Posted ৮:৪৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর