মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনায় নিউইয়র্কে ঢাকা জেলা সমিতির ইফতার মাহফিল

আনিসুর রহমান   প্রিন্ট
সোমবার, ১৭ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ৩:৩৯ অপরাহ্ণ

মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনায় নিউইয়র্কে ঢাকা জেলা সমিতির ইফতার মাহফিল

ইফতার মাহফিলের মঞ্চে প্রধান অতিথি ও নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪।

ঢাকার ইতিহাস-ঐতিহ্যের আলোকে দেশ ও প্রবাসের সকলকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহবানে সমগ্র মুুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্যদিয়ে ১৬ মার্চ রোববার নিউইয়র্ক সিটির লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে ঢাকা জেলা এসোসিয়েশন ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রবাসের ঢাকাবাসী ছাড়াও ছিলেন বিভিন্ন জেলার বিশিষ্টজনেরা। প্রধান অতিথি ছিলেন দোহার-নবাবগঞ্জের কৃতি সন্তান এবং প্রবাসে মূলধারার রাজনীতিতে সরব গিয়াস আহমেদ। তিনি তার বক্তব্যে এমন একটি আয়োজনের গুরুত্ব অপরিসীম ছিল বলে মন্তব্য করেন।
মাহফিলে ঢাকা জেলা এসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদু সভাপতির বক্তব্যে বৈরী আবহাওয়া সত্বেও মাহফিলে বিপুল সাড়া দেয়ায় সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। সংগঠনের সাধারন সম্পাদক কাজী আমিনুল ইসলাম স্বপনের সমন্বয়ে ইফতারের প্রাক্কালে বিশেষ দোয়া-মাহফিলে নেতৃত্ব দেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। এ সময় বিশেষ সম্মানীত অতিথি হিসেবে মঞ্চে উপবেশন করেন কম্যুনিটি লিডার ডা. মাসুদুর রহমান, মো. রব মিয়া, রুহুল আমিন সিদ্দিকী প্রমুখ।

বক্তব্য দিচ্ছেন মাহফিলের প্রধান অতিথি গিয়াস আহমেদ। ছবি-এনওয়াইভয়েস২৪।

এছাড়াও মঞ্চে ছিলেন প্রধান পৃষ্ঠপোষক শাহীনুর রহমান বিপ্লব, পৃষ্টপোষক মো ফরিদ খান, প্রধান সমন্বয়কারী আকতার সিদ্দীকী শামিম, সমন্বয়কারী তানভীর আহমেদ, উপদেষ্টা ইনজিনিয়ার ফারুক হোসেন, .মো আমান উল্লাহ আমান, মো হাবিব জোয়ার্দার, শেখ সালাউদ্দিন আহমেদ, সোয়েব হোসেন খান।

কার্যকরী কমিটির সকলকে পাশে নিয়ে বক্তব্য দেন সভাপতি দুলাল বেহেদু। ছবি-এনওয়াইভয়েস২৪।

ইফতার মাহফিলের জন্যে গঠিত কমিটির আহবায়ক আজাদ রহমান, যুগ্ম আহবায়ক মো আলী সবুজ, আলাউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো আজাদ হোসেন, তানবীর এ মিলন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ফজলুল হক, মো আবদুস সামাদ, মিশুক সেলিম, মোহাম্মাদ আরিফ সিদ্দিকী,.মো কাউসার আলমগীর, সিনিয়র সহ সভাপতি খায়রুল আলম, যুগ্ম সাধারন সম্পাদক আবদুল আজিজ, সহকারী সাধারণ সম্পাদক দেওয়ান কাউসার, দপ্তর সম্পাদক মো ফরিদ খান, মহিলা সম্পাদিকা শারমিনা লিপি, কার্যকরী সদস্য মোস্তফা কামাল মুকুল, মো আউলাদ হোসেন প্রমুখ ছিলেন অতিথিগণকে অভ্যর্থনা ও আপ্যায়নে ব্যস্ত। উল্লেখ্য, দোহার, নবাবগঞ্জ, কেরানিগঞ্জ, সাভার ও ধামরাই উপজেলার প্রবাসীগণের সমন্বয়ে গঠিত ‘ঢাকা জেলা এসোসিয়েশন’ প্রাণ ফিরে পেয়েছে দুলাল বেহেদুর মত কড়িৎকর্মা নেতৃত্ব পেয়ে।

ইফতার মাহফিলের মোনাজাত অনুষ্ঠিত হয় মাওলানা অলিঊল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে। ছবি-এনওয়াইভয়েস২৪।

ইফতার মাহফিলে সকলের দৃষ্টি কেড়েছে ছোট্টমণিদের পবিত্র কোরআন তেলাওয়াতের ঘটনা। এছাড়া উপস্থিতির মধ্যেও তাদের সংখ্যা ছিল চোখে পড়ার মত।

Facebook Comments Box

Posted ৮:২২ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us