নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ১১:১১ পূর্বাহ্ণ
ফাইল ছবি
শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি কোর্টের রায় প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ-সহ বিভিন্ন সংগঠন। গতবছরের জুলাই গণঅভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে দোষী সাব্যস্ত করে ১৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণদন্ড দিয়েছে ঢাকাস্থ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত রায়ের পরই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এবং আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ কর পৃথক পৃথক বিবৃতিতে উল্লেখ করেছেন, ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের এই ‘রায়’ আদতে কোনো আইনি রায় নয়, এটি একটি রাজনৈতিক নাটক, একটি কৃত্রিম বিচার প্রক্রিয়া, যা আইনের দৃষ্টিতে শূন্য, সংবিধানের দৃষ্টিতে অবৈধ এবং জনগণের দৃষ্টিতে প্রহসন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে তথাকথিত এই রায় আইন, ইতিহাস ও বিবেকের বিরুদ্ধে এক ভয়ংকর নগ্ন ষড়যন্ত্র! এটি একটি সুসংগঠিত অপপ্রচারের অংশ, যার উদ্দেশ্য আইন ও আদালত অপব্যবহার করে শেখ হাসিনাকে রাজনৈতিক ভাবে হেয় করা এবং বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দেওয়া। আমরা এই রায় ঘৃনাভরে প্রত্যাখান করছি!
Posted ৮:২৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর