নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:২৩ পূর্বাহ্ণ
নিউইয়র্ক কন্স্যুলেটের সামনে মাহফুজ আলমের বিরুদ্ধে বিক্ষোভ আওয়ামী লীগের।
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে নিউইয়র্কে অবস্থানকালে প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূস ২৭ সেপ্টেম্বর প্রবাসীদের এক সমাবেশে বক্তব্য দেবেন। নিউইয়র্কস্থ কন্সাল জেনারেল এ সমাবেশে বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসীগণের উপস্থিতি নিশ্চিতকল্পে ১৭ সেপ্টেম্বর থেকে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন নেতা-সহ বিশিষ্টজনদের সাথে মতবিনিময় শুরু করেছেন। এ সময় আরো জানানো হয়েছে যে, সমাবেশে মুহম্মদ ইউনূস সূচনা বক্তব্যের পর বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা আলোকে কথা বলবেন বিডা এবং অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল কর্র্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী। এরপরই সমাপনী বক্তব্য দেখেন মুহম্মদ ইউনূস। এতে ইউনূসের সফরসঙ্গি বিএনপি, জামায়াত এবং এনসিপির নেতারা বক্তব্য দেবেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ সমাবেশ হবে জাতিসংঘ সংলগ্ন ম্যানহাটানে বিলাসবহুল একটি হোটেলের বলরুমে। উল্লেখ্য, ‘প্রবাসীদের সমাবেশ’ বলা হলেও কোন প্রবাসী বক্তব্য উপস্থাপনের সুযোগ পাবেন না বলে শোনা যাচ্ছে। অর্থাৎ শেখ হাসিনার আমলের ন্যায় ইউনূসও দলীয় কোন্দলের অজুহাতে বিএনপি, জামাত, শিবিরের কাউকে বক্তব্য প্রদানের অনুমতি দিচ্ছেন না। রাষ্ট্রীয় অর্থে নিজের ‘ঢাক-ঢোল পেটানো’র এ সমাবেশ স্থলের বাইরে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগসহ সমমনাদলগুলো। উল্লেখ্য, এর আগেরদিন অর্থাৎ ২৬ সেপ্টেম্বর দুপুরের দিকে জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের বক্তব্য উপস্থাপনের কথা ড. ইউনূসের। সে সময়েও জাতিসংঘের বাইরে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। আরো উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর সকালের দিকে মুহম্মদ ইউনূসের নিউইয়র্কে আসার কথা। এ সফরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রধান উপদেষ্টার সঙ্গী হিসেবে আসবেন।
জাতিসংঘ সদর দফতর সূত্রে জানা গেছে, এ বছর ৮০ বছর পূর্ণ করছে জাতিসংঘ। এবারের সাধারণ অধিবেশনের প্রতিপাদ্য: ‘বেটার টুগেদার: এইটি ইয়ারস অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস।’ ক’টনীতিকরা বলেছেন, এ বছরের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এবার ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘু জাতিগোষ্ঠীর পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সভা হবে। ‘রোহিঙ্গা সঙ্কটকে কেন্দ্র করে জাতিসংঘ সাধারণ পরিষদে এমন একটি উচ্চ-পর্যায়ের সভার আয়োজন এবারই প্রথম’ বলে দাবি করছেন ক’টনীতিকরা।
এছাড়া এ বছর বিশ্ব যুব কর্মসূচির ৩০ বছর পূর্তি এবং নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক ঐতিহাসিক রেজ্যুলেশনের ২৫ বছর পূর্তি হচ্ছে। বিশ্ব যুব কর্মসূচির ৩০তম বার্ষিকী উপলক্ষে এবারের অধিবেশনে ২৫ সেপ্টেম্বর একটি উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ সভায় প্রধান উপদেষ্টা অংশগ্রহণ নেবেন বলে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা জানিয়েছেন। অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। প্রসঙ্গত: উল্লেখ্য, গতবছর ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার দেশত্যাগের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গতবছর সেপ্টেম্বরেও মুহম্মদ ইউনূস জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
এদিকে, গত ১৫ বছরের ন্যায় এবারও জেএফকে এয়ারপোর্টে প্রবাসীদের কালো পতাকা প্রদর্শনসহ বিক্ষোভের ব্যাপক প্রস্তুতি চলছে। তবে এবারের অ¦বস্থান হবে উল্টো। লাল-সবুজের পতাকা হাতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ‘স্বাগত সমাবেশ’র পরিবর্তে বিক্ষোভ করবেন। পাল্টা ‘স্বাগত সমাবেশ’ করতে পারেন বিএনপি-জামায়াতের সমর্থকরা। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রবাসে ভ’মিকা রাখা ব্যক্তিরাও থাকতে পারেন। কারণ অধ্যাপক ইউনূসের সফরসঙ্গি হিসেবে আসছেন বিএনপি, জামাত আর এনসিপির শীর্ষ নেতারাও।
এদিকে, সেপ্টেম্বর ২২ থেকে ২৬ পর্যন্ত বিভিন্ন স্টেট-মহানগর সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের) সকল স্তরের নেতাকর্মীদের নিউইয়র্কে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সেক্রেটারি সামাদ আজাদ ১৭ সেপ্টেম্বর এ প্রসঙ্গে ইস্যুকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন : বিশেষ আবেদন রাখছি অঙ্গ ও ভাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করার জন্য। তোমাদের অংশগ্রহণ ছাড়া খুনি-ফ্যাসিস্ট ভন্ড ইউনূসের দেশ-বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে না। হটাও অবৈধ ইউনূস বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ, যুক্তরাষ্ট্রে খুনি-ফ্যাসিস্ট ইউনূস অবাঞ্ছিত, অবৈধ সরকারের জাতিসংঘে সাধারণ অধিবেশনে অংশগ্রহণের সুযোগ নেই, জনগণের টাকায় খুনি-ফ্যাসিস্ট ইউনূসের সাথে বিএনপির কোন শীর্ষ নেতার জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ সমীচীন হবে না, যেখানেই খুনি-ফ্যাসিস্ট ইউনূস সেখানেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ইত্যাদি স্লোগান-ব্যানারসহ সকলকে তৈরী থাকার উদাত্ত আহবান জানানো হয়েছে। আর এমন কর্মসূচি ঘিরে গোটা কম্যুনিটিতে উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ সংবাদ অনুযায়ী মুহম্মদ ইউনূস গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থান করতে পারেন। সেই হোটেলের বলরুমেই প্রবাসীদের কথিত সমাবেশের প্রস্তুতি চলছে।
Posted ৯:২৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর