আনিসুর রহমান
প্রিন্ট
শনিবার, ০১ মার্চ ২০২৫ সর্বশেষ আপডেট : ১১:৫৩ পূর্বাহ্ণ
নিউইয়র্ক স্টেট বিএনপির এক মতবিনিময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সকল অচলায়তন ভেঙ্গে আমাদের সামনে এগুতে হবে। আজ আমরা এমন একটা পরিবেশে বাংলাদেশে আছি, বাংলাদেশে এখোন ট্র্যাঞ্জিশন পিরিয়ড চলছে। দীর্ঘ ১৫ বছর আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এ লড়াই করতে গিয়ে আমাদের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানসহ বিএনপির লক্ষ লক্ষ নেতা-কর্মীকে নির্মম দমন-পীড়ন সইতে হয়েছে। জেল খাটতে হয়েছে এবং মিথ্যা মামলায় মানবেতর জীবন-যাপন করতে হয়েছে।
নিউইয়র্ক স্টেট বিএনপির সভায় নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪।
এই ১৫ বছর আওয়ামী লীগ দেশ শাসন করতে যেয়ে তারা চরম ফ্যাসিবাদ কায়েম করেছিল। প্রিন্স উল্লেখ করেন, মিথ্যা মামলায় বেগম জিয়াকে সাজা দেয়া হয়েছিল। অবর্ণনীয় দু:খ-দুর্দশায় নিপতিত করেছিল কর্র্তৃত্ববাদি সরকার। সমসাময়িক কালে পৃথিবীতে এমন কোন রাজনৈতিক নেতা নেই যে তাঁর মত এমন নিপীড়নের শিকার হতে হয়েছে।
নিউইয়র্ক স্টেট বিএনপির সভায় নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪।
জ্যাকসন হাইটসে শেফ মহল পার্টি হলে এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ। বাংলাদেশে চলমান পরিস্থিতির আলোকে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য গোলাম ফারুক শাহীন, ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহায়েল, নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন (ভিপি), বিএনপি নেতা বদরুল হক আযাদ. সৈয়দ এম রেজা, নীরা রাব্বানী, আনিসুর রহমান, কাওসার আহমেদ প্রমুখ। এ সময় বক্তারা প্রবাসেও সময়ের পরীক্ষায় উত্তীর্ণ নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে। তৃণমূলের কর্মীরা সম্মান না পেলে বিএনপিকে ঘুরে দাড়ানো কঠিন হয়ে পড়তে পারে। ৫ আগস্ট স্বৈরাচারের পতনের পর অনেকে এখোন বিএনপির নেতৃত্ব দখলের পায়তারা চালাচ্ছে, এ ব্যাপারে সজাগ থাকতে হবে। এ প্রসঙ্গে ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহায়েল বলেন, ৫ আগস্টের আগে যারা দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছেন, তারা আগে থাকবেন। আর যারা পরবর্তীতে সরব হয়েছেন অর্থাৎ সুদিনের কর্মীরা থাকবেন পেছনে।
ছবির ক্যাপশন-১ বিএনপি-প্রিন্স
নিউইয়র্ক স্টেট বিএনপির সভায় বক্তব্য দিচ্ছেন এমরান সালেহ প্রিন্স। ছবি-এনওয়াইভয়েস২৪।
ছবির ক্যাপশন-২ বিএনপি-প্রিন্স
নিউইয়র্ক স্টেট বিএনপির সভায় নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪।
ছবির ক্যাপশন-৩ বিএনপি-প্রিন্স
নিউইয়র্ক স্টেট বিএনপির সভায় সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ। ছবি-এনওয়াইভয়েস২৪।
Posted ৯:২৫ পূর্বাহ্ণ | শনিবার, ০১ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর