সম্প্রীতির বন্ধনে অভিষিক্ত প্রবাসী শেরপুর জেলা সমিতি

আনিসুর রহমান   প্রিন্ট
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:১২ পূর্বাহ্ণ

সম্প্রীতির বন্ধনে অভিষিক্ত প্রবাসী শেরপুর জেলা সমিতি

‘প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভালবাসুন, নিজেকে ভালবাসুন এবং একে অন্যকে ভালবাসুন-তাহলেই প্রবাসের স্বপ্ন পূরণের পথ সুগম হবে, বহুজাতিক এ সমাজে নিজেরা উদ্ভাসিত হতে সক্ষম হবো’ প্রবাসী শেরপুর জেলা সমিতির নয়া কমিটির অভিষেক উৎসবে এমন আকুতি ব্যক্ত করেছেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। এক মিনিটের এই বক্তব্যে উপস্থিত সকলেই অভিভূত এবং সকলের প্রত্যাশার পরিপূরক আহবানই এই আমব্রেলা সংগঠনের নেতার কন্ঠে ধ্বনিত হয় বলে মন্তব্য করেছেন অনেকে। ২০২৫-২০২৬ মেয়াদের জন্যে নির্বাচিত প্রবাসী শেরপুর জেলা সমিতির এই অনুষ্ঠান হয় ২২ ফেব্রুয়ারি শনিবার নিউইয়র্ক সিটির জ্যামাইকায় হিলসাইে একটি পার্টি হলে।

প্রবাসী শেরপুর জেলা সমিতির অভিষেক উৎসবে বক্তব্য দিচ্ছেন আতাউর রহমান সেলিম। ছবি-এনওয়াইভয়েস24।

সমিতির প্রধান উপদেষ্টা সাংবাদিক মো. আবুল কাশেমের সমন্বয়ে কম্যুনিটির সর্বস্তরে প্রতিনিধিত্বকারি ব্যক্তিবর্গের বিপুল উপস্থিতির এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি নাহিদ রায়হান লিখন। প্রধান অতিথি ছিলেন হোমকেয়ার ব্যবসায়ী এইচ এম জামিল। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাবেক সহ-সভাপতি ফারুক হোসেন মজুমদার, শেরপুর সমিতির সাবেক সভাপতি মামুন রাশেদ এবং জান্নাতআরা রহমান এবং অভিষেক-উৎসবের জন্যে গঠিত সাব কমিটির আহবায়ক রাকিবুল ইসলাম রাসেল, সদস্য-সচিব নাইস চৌধুরী, সদস্য লিটন জামান এবং খন্দকার মেহেদী হাসান।

প্রবাসী শেরপুর জেলা সমিতির বিশেষ সম্মাননা ক্রেস্ট নিচ্ছেন নাহিদ রায়হান লিখন। ছবি-এনওয়াইভয়েস24।

মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালনের পর পবিত্র কোরআন ও গীতা থেকে পাঠ করা হয়।

প্রবাসী শেরপুর জেলা সমিতির অভিষেক উৎসবে বক্তব্য দিচ্ছেন মহিউদ্দিন দেওয়ান। ছবি-এনওয়াইভয়েস24।

নূতন কমিটর শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক মো. আবুল কাশেম। অতিথিগণকে মঞ্চে নিয়ে অভিষিক্তরা হলেন : সভাপতি-ইঞ্জিনিয়ার প্রদোষ চক্রবর্তী, সাধারন সম্পাদক-ছায়েদুল হক ঝন্টু, সিনিয়র সহ সভাপতি মো আক্তারুজ্জামান এবং সাবেরা জামান চৌধুরী, সহ সভাপতি মো আল আমিন এবং এস এম আসাদুজ্জামান সেলিম, যুগ্ম সাধারন সম্পাদক লিটন জামান, কোষাধ্যক্ষ মো রাকিবুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সমাজ কল্যাণ সম্পাদক মোছা সাবিনা ইয়াসমিন, প্রচার ও দপ্তর সম্পাদক সিহাব আহমেদ কিবরিয়া। কার্যকরী সদস্যরা হলেন মোস্তফা সাদী, মো শহিদুল আলম শাহীন এবং রেখা জামান চৌধুরী।

প্রবাসী শেরপুর জেলা সমিতির অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করছেন শাহ মাহবুব। ছবি-এনওয়াইভয়েস24।

অনুষ্ঠানে সাবেক কমিটির কয়েকজনকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয় সমিতির কাজে বিশেষ অবদানের জন্যে। এরপর প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহমুদ এবং রোকসানা মির্জাসহ কয়েকজন সঙ্গীতের মূর্চ্ছনায় সকলকে গভীর রাত অবধি মাতিয়ে রেখেছিলেন।

Facebook Comments Box

Posted ৯:১২ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us