সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া শশী থারুরের

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:০৩ পূর্বাহ্ণ

সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া শশী থারুরের

ছবি সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ‘সেভেন সিস্টার্স’ রাজ্যগুলো নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর সাম্প্রতিক এক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ভারতের লোকসভার সদস্য ও কংগ্রেস নেতা শশী থারুর। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হাসনাত আব্দুল্লাহর মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেন।

হাসনাত আব্দুল্লাহর নাম উল্লেখ করে শশী থারুর বলেন, “বাংলাদেশের একজন ছাত্রনেতা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন একটি বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেছেন যে,
উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা

সাক্ষাৎকারে শশী থারুর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রতিবেশী দেশে স্থিতিশীলতা, গণতন্ত্র এবং শান্তি বজায় থাকুক—ভারত সবসময় সেটাই চায়। তবে সার্বভৌমত্ব নিয়ে এ ধরনের স্পর্শকাতর মন্তব্য কোনোভাবেই কাম্য নয় বলে তিনি ইঙ্গিত দেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আব্দুল্লাহর একটি ভিডিও বক্তব্য ভাইরাল হয়, যেখানে তাকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর স্বাধীনতা এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রসঙ্গে মন্তব্য করতে দেখা যায়। তার সেই বক্তব্যের প্রেক্ষিতেই এখন ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিকদের পক্ষ থেকে এমন কড়া প্রতিক্রিয়া আসছে।

Facebook Comments Box

Posted ১০:০৩ পূর্বাহ্ণ | শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us