স্টেট এ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট-৭৯’র উপদেষ্টা মন্ডলীতে শাহজাহান শেখ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:১৫ পূর্বাহ্ণ

স্টেট এ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট-৭৯’র উপদেষ্টা মন্ডলীতে শাহজাহান শেখ

শাহজাহান শেখ।

নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের মরিসানিয়া, মেলরোজ, ক্লারেমন্ট এবং ইস্ট তিমোর এলাকা তথা সাউথ ব্রঙ্কস সম্বলিত স্টেট এ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট-৭৯’র উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন ডেমক্র্যাটিক পার্টির তৃণমূলের সংগঠক এবং কম্যুনিটি এ্যাক্টিভিস্ট মোহাম্মদ শাহজাহান শেখ। গাজিপুর জেলার কাপাসিয়ার সন্তান শাহজাহান শেখ সপরিবারে বাস করছেন ব্রঙ্কসে। কম্যুনিটি সার্ভিসে নিবেদিত থাকার স্বীকৃতি হিসেবে তাকে ব্রঙ্কস কম্যুনিটি বোর্ড-১ এর সদস্য ছাড়াও ইমিগ্রেশন বিষয়ক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। নিউইয়র্ক সিটি হেল্্থ এ্যান্ড হসপিটাল বোর্ডের মেম্বার হিসেবে অভিবাসন সমাজের চিকিৎসা-সেবাকে যুযোপযোগী করতে সচেষ্ট রয়েছেন।

এ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট-৭৯ এর এ্যাসেম্বলীম্যান চ্যান্টেল জ্যাকসনের মনোনয়নে উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ায় শাহজাহান শেখের কর্মপরিধি আরো বিস্তৃত হলো। মূলধারার নীতি-নির্দ্ধারণিতে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় প্রকারান্তরে বাংলাদেশী আমেরিকানদের স্বার্থে অবদান রাখার ক্ষেত্র আরো প্রসারিত হলো বলে সুধীজনের ধারণা। নয়া এ দায়িত্ব পালনে শাহজাহান শেখ সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছেন।

Facebook Comments Box

Posted ৮:১৫ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us