এজাজ আহম্মেদ
প্রিন্ট
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ সর্বশেষ আপডেট : ১১:৪৬ পূর্বাহ্ণ
সংগৃহীত ছবি
জন্মদিন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জার্মান জাতীয় ফুটবল দলের একটি বিশেষ জার্সি উপহার দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। ফ্রান্সের এভিয়ান-লে-বেঁ শহরে অনুষ্ঠিত ৫২তম জি৭ সম্মেলনের ফাঁকে এই উপহার বিনিময়ের ঘটনা ঘটে।
রোববার ৮০তম জন্মদিন উদযাপন করেন ট্রাম্প। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ছবি প্রকাশ করেন মের্জ, যেখানে দেখা যায় তিনি ট্রাম্পের হাতে জার্মানির জাতীয় দলের জার্সি তুলে দিচ্ছেন। জার্সিটির পেছনে লেখা ছিল ‘TRUMP’ এবং ৪৭ নম্বর।
জার্সির ৪৭ নম্বরটি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বর্তমান দায়িত্বের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আগে তিনি ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশটির ৪৫তম প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।
ছবির ক্যাপশনে মের্জ লিখেছেন, “৮০তম জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা। সর্বোপরি আমরা একই দলে আছি।”
এদিকে ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে টুর্নামেন্টের আয়োজন করছে। প্রথমবারের মতো ৪৮টি দেশ নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপের এই আসর।
মাঠের পারফরম্যান্সেও দারুণ সূচনা করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে তারা। অন্যদিকে জার্মানিও উড়ন্ত শুরু করেছে বিশ্বকাপ অভিযান। কুরাকাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে বড় জয় তুলে নিয়েছে ইউরোপের দলটি।
Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর