তোপের মুখে ড. ইউনূস জেএফকে এয়ারপোর্টে

নিজস্ব প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ১২ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : ১০:৪৭ অপরাহ্ণ

তোপের মুখে ড. ইউনূস জেএফকে এয়ারপোর্টে

জেএফকে এয়ারপোর্টে হুইল চেয়ারে মুহম্মদ ইউনূস। ছবি-ভিডিও থেকে।

নিজস্ব প্রতিনিধি

জেএফকে এয়ারপোর্টে সোমবার অপরাহ্নে লংকাকান্ড ঘটেছে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূসকে ঘিরে। কাতার এয়ারলাইন্সের ৭০১ ফ্লাইটে দোহা থেকে সোমবার বিকেল ৩টা ৪৪ মিনিটে ৮ নম্বর টার্মিনালে অবতরণের পর হুইল চেয়ারে বাইরে বের হবার সময় ক্ষুব্ধ প্রবাসীদের তোপের মুখে পড়েন। সাথে ছিলেন লামিয়া মোর্শেদ। লামিয়াও ভয়ে কোন কথা বলেননি। ভীত-সন্ত্রস্ত ইউনূস হুইল চেয়ারের অপারেটরকে পুনরায় টার্মিনালের ভেতরের দিকে যাবার নির্দেশ দেন। তবুও দমেননি ক্ষুব্ধ প্রবাসীরা। এ সময় একই ফ্লাইটের অন্যযাত্রীরা মুহম্মদ ইউনূসের আক্রান্ত হবার দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন। তারা দ্রুত বাইরে চলে যান। অপরদিকে ইউনূসকে বহনকারি হুইল চেয়ার উল্টো পথে আবারো টার্মিনালের ভেতরে ঢুকে নিরাপত্তার পথ খুঁজেন।

জেএফকে এয়ারপোর্টে তোপের মুখে মুহম্মদ ইউনূস। ছবি-ভিডিও থেকে।

এ সময় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ কয়েকজন প্রবাসী উচ্চস্বরে মুহম্মদ ইউনূসের সামনে অবরোধ তৈরী করে বলতে থাকেন, ‘তুমি হাজারো নীরিহ মানুষকে হত্যা করেছ। তুমি হাজারো পুলিশ হত্যায় মদদ দিয়েছো। তুমি বাংলাদেশকে ধ্বংসের শেষ সীমায় নিয়ে গেছ। সান অব বীচ। তুমি হচ্ছো সবচেয়ে বড় সন্ত্রাসী। তুৃমি বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছো। তুমি কেন এখানে এসেছো। তোমার কঠিন শাস্তি হওয়া উচিত’।

তোপের মুখে ইউ টার্ন করে টার্মিনালের ভেতরে ঢুকছেন মুহম্মদ ইউনূস। ছবি-ভিডিও থেকে।

মুহম্মদ ইউনূসের এহেন নাজুক অবস্থার ওপর এক মিনিট ২৪ সেকেন্ডের একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সারা আমেরিকা-সহ বিশ্বব্যাপী নানা গুঞ্জন উঠেছে। কারণ, এমন সময়ে এ ঘটনা ঘটেছে যার কয়েক ঘন্টা আগে অর্থাৎ বাংলাদেশ সময় ১০ সেপ্টেম্বর বাংলাদেশের হাই কোর্ট প্রদত্ত রায়ে ইউনূসের নেতৃত্বাধীন গ্রামীণ কল্যাণ  তথা গ্রামীণ টেলিফোন কোম্পানী কর্তৃক ৬৬৭ কোটি টাকার ট্যাক্স ফাঁকির ঘটনাকে দুর্নীতির নজীরবিহীন উদাহরণ হিসেবে মন্তব্য করা হয়েছে। উল্লেখ্য, ৬৬৭ কোটি টাকার কর ফাঁকির রায়টি আগে শেখ হাসিনার আমলেও দেয়া হয়েছিল। সেটিকে ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে মুহম্মদ ইউনূস আন্তর্জাতিক জনমত বিশেষ করে মার্কিন প্রশাসনকে তদানিন্দন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলেছিলেন বলে অভিযোগ রয়েছে। এখোন শেখ হাসিনা ক্ষমতায় নেই। তারপরও একই রায় আসায় সচেতন প্রবাসীরা ইউনূসের বিরুদ্ধে তেলে-বেগুনে জ্বলে উঠেছেন। এদিকে, সোমবার অপরাহ্নে নিউইয়র্কে একদল প্রবাসী ঘোষণা দিয়েছে যে, যুক্তরাষ্ট্রের সর্বত্র ইউনূসকে প্রতিহত করা হবে।

তোপের মুখে ইউ টার্ন করে টার্মিনালের ভেতরে ঢুকছেন মুহম্মদ ইউনূস। পাশেই দাঁড়িয়ে লামিয়া মোর্শেদ। ছবি-সোস্যাল মিডিয়া থেকে।

উদ্ভূত পরিস্থিতি এবং কোন প্রোগ্রামে ইউনূস নিউইয়র্কে এসেছেন তা জানার জন্যে সোমবার রাত সাড়ে ১০টায় ফোন করেও নিউইয়র্কের কন্সাল জেনারেলকে পাওয়া যায়নি।

Facebook Comments Box

Posted ১০:২৫ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us