বারবার জামিন পাওয়ায় দুর্বৃত্তরা বেপরোয়া হচ্ছে

নিজস্ব প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : ২:৪৭ অপরাহ্ণ

নিউইয়র্ক পুলিশের তৎপরতা। পাশে দুই ছিনতাইকারিকে ধরিয়ে দিতে পুলিশের পোস্টার। ছবি-এনওয়াইপিডি।

 

নিজস্ব প্রতিনিধি

গত শুক্রবার ২ অক্টোবর ব্রঙ্কসে অফ ডিউটি পুলিশ অফিসার (ডিটেকটিভ) হোযে মারসিডিজ (৩৩)’র ওপর হামলাকারি দুই ছিনতাইকারিকে শনাক্ত করা হয়েছে। তারা হচ্ছে ডি’এঞ্জেলো ক্যারাবেলো (২৫) এবং স্নাইডার মেজিয়া (২৪)। উভয়েই ডমিনিকান রিপাবলিক থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আরিজোনা সংলগ্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে ঢুকেছে এবং ইতিমধ্যেই সশস্ত্র ডাকাতি, ছিনতাইয়ের ঘটনায় একাধিকবার গ্রেফতারের পর যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারও করা হয়েছিল। সিসিটিভির ফুটেজ পরীক্ষার মাধ্যমে দুই দুর্বৃত্তকে শনাক্ত প্রসঙ্গে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট মঙ্গলবার (৬ অক্টোবর) আরো জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় সীমান্ত রক্ষী কর্তৃক উভয়েই গ্রেফতার হয়েছিল। তবে বাইডেন প্রশাসন তাদেরকে মুক্তি দেয়। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের মন্ত্রী মার্কোয়াইন মুলিন এক বিবৃতিতে বলেছেন, নিউইয়র্ক সিটি স্যাঙ্কচ্যুয়ারির অজুহাতে সিটি প্রশাসন আইসকে ন্যূনতম সহযোগিতা দিচ্ছে না বলে দুর্বৃত্তরা তৎপরতা চালিয়ে যাচ্ছে। এরা দু’জনই আগে গ্রেফতার হওয়া সত্বেও তাদেরকে আইসের কাছে সোপর্দ না করায় অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

বারবার গ্রেফতার হওয়া সত্বেও তারা মুক্তি পেয়েই দুর্বৃত্তপনা করছে। সেদিনও ডিটেকটিভ অফিসারকে উপর্যুপরি ছুরিকাঘাতের পর ওরা পালাতে সক্ষম হয়েছে।

মামলার বিবরণকালে পুলিশ জানায়, ব্রঙ্কসের ৪৪ প্রেসিঙ্কটের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন মারসিডিজ। শুক্রবার তিনি দায়িত্বে ছিলেন না। অফ ডিউটি অফিসার হিসেবে নিজ গাড়ি চালিয়ে নরউডে স্টিউবেন এভিনিউর নিকটে ইস্ট ২০৮ স্ট্রীটে যান মারসিডিজি। সেখানে গাড়ি পার্ক করে ট্রাঙ্ক থেকে কিছু একটা বের করছিলেন। সে সময়েই দুই ছিনতাইকারি তার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে কয়েক দফা ছুরিকাঘাতের পর। তবে ওরা সক্ষম হয়নি। এক পর্যায়ে ওরা ছিনতাইয়ে ব্যর্থ হয়ে পলায়ন করেছে। এরপর মারসিডিজকে জ্যাকবি হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। এ সংবাদ জেনেই পুলিশ কমিশনার জেসিকা টিশ হাসপাতালে যান সিটি মেয়র  জোহরান মামদানিকে সাথে নিয়ে।

এরপরই গণমাধ্যমে দুই দুর্বৃত্তের ছবি প্রকাশ করেছে এনওয়াইপিডি। ব্রঙ্কস ক্রিমিনাল কোর্টের উদ্ধৃতি দিয়ে পুলিশ আরো জানায়, গত বছর ২৬ অক্টোবরে ক্যারাবেলো বেআইনী বন্দুক বহনের মামলায় অভিযুক্ত করেছিল। সে সময় প্রসিকিউটর মাননীয় আদালতের প্রতি আহবান জানিয়েছিলেন ৩০ হাজার ডলার বন্ডে জামিন প্রদানের জন্যে। কিন্তু কোন ধরনের বন্ড ছাড়াই তাকে মুক্তি দেয়া হয় বলে ব্রঙ্কস ডিস্ট্রিক্ট এটর্নীর মুখপাত্র জানান।

Facebook Comments Box

Posted ২:৪৫ অপরাহ্ণ | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us