এটর্নী জেনারেল'র চাঞ্চল্যকর তথ্য

চিকিৎসার নামে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার মামলায় কয়েক বাংলাদেশীসহ ৯০ চিকিৎসক গ্রেফতার

এনওয়াইভয়েস২৪ ডটকম   প্রিন্ট
রবিবার, ১১ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : ১০:৪০ পূর্বাহ্ণ

 

এটর্নী জেনারেল লেটিশা জেমস

এনওয়াইভয়েস২৪ ডটকম

চিকিৎসা প্রদান না করেই ভ’য়া বিলের পাশাপাশি রোগী পরিবহনের আজগুবি ভাউচার সাবমিট করে নিউইয়র্ক স্টেট স্বাস্থ্য দফতর থেকে বেশ কয়েক বিলিয়ন ডলার হাতিয়ে নেয়ার মামলায় কয়েক বাংলাদেশীসহ ৯০ চিকিৎসক, রোগী পরিবহন সংস্থার ৪ ব্যক্তি এবং জালিয়াতির এই বিশাল নেটওয়ার্কে জড়িত ৫ শতাধিক ব্যক্তিকে গ্রেফতারের চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন নিউইয়র্ক স্টেট এটর্নী জেনারেল লেটিশা জেমস এবং তার প্রথম সহকারি ইউএস এটর্নী জন এ সারকোনে থার্ড।

চলতি বছর ২৬ সেপ্টেম্বর পর্যন্ত উপরোক্ত জালিয়াতি, প্রতারণার মামলাগুলোর চার্জশিট প্রদান এবং সর্বমোট ৬ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ দায়ের করা হয়েছে। সর্বশেষ ২৮ সেপ্টেম্বর কুইন্সের ডেন্টিস্ট সুলেমান নাসিমীকে ৩ লাখ ডলারের ভ’য়া বিল ড্র করার অভিযোগে গ্রেফতারের ঘটনা ঘটে। এর আগে নিউইয়র্কের ক্লিফটন এলাকা থেকে জাবেদ চৌধুরী (৪৪) এবং জুনায়েদ চৌধুরী (৪৫) কে এফবিআই গ্রেফতার করে রোগী পরিবহনের ১৬ লাখ ডলারের ভ’য়া বিল ড্র করার দায়ে। পরবর্তীতে তারা আত্মসাৎকৃত সমুদয় অর্থ সরকারী কোষাগারে ফেরত দেয়ার শর্তে দোষ স্বীকার করেন এবং আসছে ৪ ডিসেম্বর তাদের বিরুদ্ধে জেল-জরিমানা ঘোষণার তারিখ ধার্য রয়েছে।

চিকিৎসা না করেই স্বাস্থ্য-বীমা কোম্পানী থেকে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার দায় স্বীকার করে এর আগে জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রুকলীন এলাকার অন্তত: ৩ বাংলাদেশীসহ ১৫ চিকিৎসকের লাইসেন্স বাতিলের পর মোটা অংকের জরিমানা করা হয়। করোনাকালিন সময়েও অনেক চিকিৎসক কোন ধরনের চিকিৎসা না করেই রোগীর নামে ইন্স্যুরেন্স কোম্পানী থেকে বিল ড্র করার তদন্ত চলছে স্টেট এটর্নী জেনারেলের দফতর থেকে।

নিউইয়র্ক সিটির বেশ ক’জন চিকিৎসকের বিরুদ্ধে ভ’য়া বিল ড্র করার অভিযোগ উঠালে নগদ অর্থের মাধ্যমে কিংবা মুচলেকা দিয়ে উদ্ভ’ত পরিস্থিতির সমাধাণের তথ্যও পাওয়া যাচ্ছে। কোন কোন ক্ষেত্রে ভ’য়া বিলের মাধ্যমে ড্র করা অর্থ ভাগাভাগির ঘটনাও ঘটছে। এক্ষেত্রে উভয়কেই আদালতে সোপর্দ করার তথ্য দিয়েছে এটর্নী জেনারেলের অফিস।

সরেজমিনে অনুসন্ধানকালে আরো জানা গেছে, স্বল্প ও মাঝারি আয়ের অনেক বাংলাদেশী হেল্থ ইন্স্যুরেন্স পেয়েছেন। অর্থাৎ চিকিৎসার সমস্ত ব্যয় বহন করছে স্টেট স্বাস্থ্য দফতর। আর এই সুযোগটিই নিচ্ছেন কিছু চিকিৎসক। কারণ, ইন্স্যুরেন্স কোম্পানীর প্রেরিত বিবরণী-পত্র অনেকেই মনোযোগ দিয়ে পড়েন না বা দেখেন না। কয়েক সপ্তাহ পরপর ইন্স্যুরেন্স কোম্পানী রোগীর কাছে লিখিত বিবরনী পাঠায়। সেখানে কবে কোন চিকিৎসকের কাছে গিয়েছিলেন তা সবিস্তারে উল্লেখ থাকে। কোন খাতে কত ডলারের বিল চিকিৎসককে কিংবা ফার্মেসীতে প্রদান করা হয়েছে তাও লেখা থাকে। সেখানেও এটাও উল্লেখ থাকে যে, ঐ পরিমাণ অর্থ রোগীকে পরিশোধ করতে হবে না। তা স্টেট স্বাস্থ্য দফতর থেকে ইন্স্যুরেন্স কোম্পানী পেয়েছে। তবে কখনো কখনো মোট চিকিৎসার সামান্য অংশ রোগীকে পরিশোধ করতে হয়। সেটিও লেখা থাকে ঐ চিঠিতে। ঐ চিঠিকে দাপ্তরিক ভাষায় ÔইওবিÕ (এক্সপ্লেনেশন অব বেনিফিট) বলা হয়। তাই চিকিৎসকের প্রতারণার ফাঁদ থেকে নিজকে রক্ষার অন্যতম অবলম্বন হতে পারে ইওবি মনোযোগ দিয়ে পাঠ করা।

গ্রেফতারকৃত ডেন্টিস্ট সুলেমান নাসিমী।

এটর্নী জেনারেল লেটিশা জেমস জানান, ২৮ সেপ্টেম্বর কুইন্স থেকে গ্রেফতার হওয়া ডেন্টিস্ট সুলেমান নাসিমী (৪৬) বাস করতেন লং আইল্যান্ডের হিক্সভিলে। তিনি কুইন্স ভিলেজে ফ্রান্সিসলুইস হাই স্কুলের নিকট ইউটুপিয়া পার্কওয়েতে টুথ ফ্রেশ মেডোজ নামক ক্লিনিকের মাধ্যমে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ আগস্টের মধ্যে মেডিকেইড থেকে ৩ লাখ ডলার নিয়েছেন দন্ত চিকিৎসার নামে। তদন্তে উদঘাটিত হয় যে, একজনকেও তিনি চিকিৎসা দেননি। এবং যাদের নামে বিল ড্র করেছেন তারা কিছুই জানেন না।

স্বাস্থ্যবীমা নিয়ে প্রতারণায় লিপ্ত চিকিৎসক/ফার্মেসীর তথ্য জানানো যাচ্ছে ৮০০-৭৭১-৭৭৫৫ নম্বরে। আর যদি পরিস্থিতি খুবই ভয়ংকর হয় তাহলে ৯১১ এ ফোন করেও বিস্তারিত জানানো সম্ভব বলে এটর্নী জেনারেল উল্লেখ করেছেন।

নিউইয়র্ক স্টেট কম্পট্রোলার থমাস পি ডিন্যাপলি ২৮ সেপ্টেম্বর জানান, জাভেদ এবং জুনায়েদ হলেন দুভাই। তারা চলতে অক্ষম রোগীদের বাসা থেকে হাসপাতাল/ক্লিনিক অথবা ফার্মেসীতে পরিবহণের ব্যবসা করেন। ২০২৪ সালের অক্টোবরে নিউইয়র্ক স্টেট পুলিশের পক্ষ থেকে কম্পট্রোলারের অফিসে যোগাযোগ করা হয় যে, এ১ রাইডস ইনক, এনওয়াই জেট ট্র্যান্সপোর্ট ইনক এবং রাইড টু রিকভারি করপোরেশন নামক ৩টি সংস্থা রোগী পরিবহনের ভ’য়া বিলের মাধ্যমে ১৬ লাখ ডলারের অধিক ড্র করেছে। এরপর তদন্ত শুরু করা হয়। জাভেদ এবং     জুনায়েদকে গ্রেফতারের পর তারা পুরো অর্থ ফেরৎ দেয়ার অঙ্গিকারে দোষ স্বীকার করেছেন। আসছে ৪ ডিসেম্বর এই দুভাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলার রায় ঘোষণা করা হবে।

এর আগে নর্দার্ন ডিস্ট্রিক্ট-র ইউএস এটর্নী জন এ সারকোনে  চিকিৎসা-বীমার সাথে প্রতারণা, জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য প্রকাশকালে জানান. ৯০ চিকিৎসক-সহ ৪৫৫ জনের বিরুদ্ধে ৬.৫ বিলিয়ন ডলার হাতিয়ে নেয়ার মামলা হয়েছে। এরা সংঘবদ্ধভাবে শতশত রোগীকে চিকিৎসার নামে বিল ড্র করেছেন। আর এটি সংঘটিত হয়েছে আমেরিকার ৪৫টি স্টেটে। অর্থাৎ চিকিৎসা-বীমার ফাক-ফোকড়ে তারা কোন চিকিৎসা না দিয়েই মাসের পর মাস বিল ড্র করেছেন। এই অপকর্ম হয় গত চার বছরে। অর্থাৎ করোনা পরবর্তী সময়ে আমেরিকানদের ট্যাক্সের অর্থ এভাবে লুটে নেয়ার ঘটনা ঘটেছে। এই চক্রের সদস্য হিসেবে গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদ জিসান (৪৭), মাদিহা জাভেদ (৩৪), গাজালি শেখ (২১)ও আছেন।

তদন্ত টিমের তথ্য অনুযায়ী, স্বাস্থ্য-বিমার তছরুপকৃত অর্থে সংশ্লিষ্টরা বিলাসবহুল বাড়ি ক্রয় করেন। গাড়ি কিনেছেন সর্বশেষ মডেলের। হাতে,  গলা এবং শরীরে স্বর্ণালংকারের বহর বইছিল। জীবন-যাপনে হঠাৎ পরিবর্তন ঘটায় কম্যুনিটিতে আওয়াজ উঠেছিল যে, এরা কী আলাদিনের চেরাগ হাতে পেয়েছে? স্টেট এটর্নী জেনারেল লেটিশা জেমস, স্টেট কম্পট্রোলার ডিন্যাপোলির কন্ঠেও তেমন মন্তব্য উচ্চারিত হয় যে, আইনের চোখ ফাঁকি দিয়ে এদেশে কেউই রেহাই পায়নি, ভবিষ্যতেও পাবে না। স্বাস্থ্য-সেবা সেক্টরের উদারতার সুযোগ যারাই নিতে চাচ্ছে, তাদেরকেই ধরা হবে।

Facebook Comments Box

Posted ১০:৪০ পূর্বাহ্ণ | রবিবার, ১১ অক্টোবর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us