শেখ হাসিনার শোক

নিখোঁজের ৫ দিন পর খোকনের লাশ মিললো

নিজস্ব প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : ৯:৩৮ পূর্বাহ্ণ

 

 

নিজস্ব প্রতিনিধি

নিখোঁজ হবার ৫ দিন পর লাশ মিললো যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকনের (৫৮)। ৭ অক্টোবর সন্ধ্যায় এ সংবাদ নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। ৮ অক্টোবর বৃহস্প্রতিবার বাদ মাগরিব নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে খোকন স্মরণে এক শোক সভা হবে বলেও জানানো হয়েছে। খোকনের মৃত্যুর কারণ নিশ্চিত হবে নিউইয়র্ক সিটির চিফ মেডিকেল এক্সামিনারের তদন্ত ও ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় থাকতে হবে। এদিকে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মুখাপাত্র ডা. মাসুদুল হাসান জানান, দীর্ঘদিন থেকে খোকন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভোগছিলেন। কদিন আগে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন।

মাগুরার সন্তান খোকন ৩০ বছর আগে যুক্তরাষ্ট্রে এলেও গ্রীণকার্ড পাননি শত চেষ্টা করেও। এজন্যে পুরো যৌবন তার কেটেছে মহাদুশ্চিন্তায়। বিবাহ-বন্ধনে আবদ্ধ হবার কথাও ভাবতে পারেনি। অবশেষে স্বজনের কাছে পৌছতেও দান-দক্ষিনার প্রয়োজন হবে। শ্রমিক লীগের নিবেদিতপ্রাণ নেতা-সংগঠক খোকন কাজ করতেন জ্যাকসন হাইটসে অবকাশ স্টোরে। প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত ছিল তার কাজের সময়। সে কারণেই ৩ অক্টৈাবর বিকেল সাড়ে ৪টায় কুইন্সের রিচমন্ডহীল এলাকার বাসা থেকে বেরিয়েছিলেন। এরপর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। প্রিয়-পরিচিতজনের সকলেই হন্নে হয়ে খুঁজছিলেন। অবশেষ হদিস মিললেও জীবিত পাওয়া গেল না।

এদিকে, খোকনের মৃত্যু সংবাদে গভীর দু:খ ও শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ডা. মাসুদুল হাসান ৭ অক্টোবর গভীর রাতে ফোন করে তাঁকে মৃত্যু সংবাদ দিলে শেখ হাসিনা খোকনের শোক-সন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন বলে এ সংবাদদাতাকে ডা. মাসুদ জানান।

 

Facebook Comments Box

Posted ৯:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us