অজিৎ ভৌমিক
প্রিন্ট
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ সর্বশেষ আপডেট : ৫:৪১ পূর্বাহ্ণ
![]()
অজিৎ ভৌমিক
বাংলা সংস্কৃতি অঙ্গনের সেরা কন্ঠশিল্পী-নৃত্যশিল্পী-অভিনেতা-অভিনেত্রী-পরিচালক-প্রযোজকগণের অংশগ্রহণে ১০ অক্টোবর শনিবার নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় ইভাঞ্জেল চার্চের সুপরিসর মিলনায়তনে অনুষ্ঠিত হবে Ôঢালিউড এওয়ার্ডÕ। আয়োজক Ôশো টাইমÕর প্রেসিডেন্ট খায়রুল ইসলাম খোকন ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরো জানান, প্রবাসের মাটিতে বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এবারের আয়োজনে বাংলাদেশের সবচেয়ে বেশি তারকার অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। দর্শকদের জন্য আমরা একটি বৈচিত্রময় ও স্মরণীয় অনুষ্ঠান উপহার দিতে চাই প্রবাসের মাটিতে। বাংলা চলচ্চিত্র, সংগীত, নাটক ও সংস্কৃতি অঙ্গনের গৌরবময় ঐতিহ্য উদযাপনে যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ এই আয়োজনটি কয়েকবছর পর আবারও শুরু হচ্ছে।
প্রবাসের জনপ্রিয় উপস্থাপক শারমিন সোনিয়ার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ‘শো টাইম’র ভাইস প্রেসিডেন্ট চৌধুরী সাফওয়াত গণি এবং উপদেষ্টা শাহিন কবিরও কথা বলেছেন। অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন এম এ খালেক এবং আহসান হাবিব।
এবারের আসরে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় তারকাদের পাশাপাশি সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের উপস্থিতি থাকবে। অংশ নেওয়ার কথা রয়েছে অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর, চিত্রনায়ক অমিত হাসান, নিরব হোসেন, ইমন, চঞ্চল চৌধুরী, তমা মির্জা, প্রার্থনা ফারদিন দীঘি, তানজিয়া জামান মিথিলা, স্পর্শিয়া, শিরিন শিলা, জলি ও সামিরা খান মাহিসহ অনেকের।
সংগীতাঙ্গন থেকেও থাকবেন জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভীন, এস আই টুটুল, বিন্দু কনা’সহ অনেকে। অনুষ্ঠানে তারকাদের সম্মাননা প্রদানের পাশাপাশি থাকবে স্টেজ পারফরম্যান্স ও সংগীত পরিবেশনা। ফলে এবারের আয়োজনকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এরই মধ্যে তৈরি হয়েছে বেশ আগ্রহ।
বিশেষ আকর্ষণ হিসেবে এবারের আয়োজনে থাকবেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। সম্মাননা গ্রহণের পাশাপাশি তিনি সম্মাননা প্রদান ও স্টেজ পারফরম্যান্সেও অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা। দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও যুক্তরাষ্ট্রের এই আয়োজনে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেতাকে। এর আগে ২০২১ সালে জ্যামাইকায় অনুষ্ঠিত Ô১৯তম ঢালিউড অ্যাওয়ার্ড’এ অংশ নিয়েছিলেন তিনি।
ঢালিউড অ্যাওয়ার্ডের সর্বশেষ প্রস্তুতি আলোকে আরেক আয়োজক চৌধুরী সাফওয়াত গণি জানান, ঢালিউড অ্যাওয়ার্ড আমাদের কাছে শুধু একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান নয় ; এটি আমাদের দেশের শিল্প, সংস্কৃতিকে সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ আয়োজন। মাঝে এক বছর এই আয়োজনটি হয়নি কিছু কারণে। সেই বিরতির পর আমরা নতুন উদ্যমে, নতুন প্রত্যয়ে আবারও ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬ আয়োজন করছি।
Posted ৫:৪১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর