নিউইয়র্ক বিএনপির নেতা আজহার আইসের ডিটেনশন সেন্টারে

এনওয়াইভয়েস২৪ডটকম   প্রিন্ট
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ৭:০৫ পূর্বাহ্ণ

নিউইয়র্ক বিএনপির নেতা আজহার আইসের ডিটেনশন সেন্টারে

(এনওয়াইভয়েস ২৪ডটকম)

মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে অনেকে মনে করেছিলেন যে, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযান হয়তো কিছুটা স্থবির হয়ে পড়বে। কার্যত: আরো বৃদ্ধি পেয়েছে। ৬ নভেম্বর পর্যন্ত ৩ দিন অর্থাৎ মধ্যবর্তী নির্বাচনের পরদিন থেকে কমপক্ষে ২৩০ জনকে গ্রেফতারের তথ্য দিয়েছে ইমিগ্রেশন পুলিশ (আইস)। গ্রেফতারকৃতদের মধ্যে নিউইয়র্ক স্টেটের বাফেলো বিএনপির সাংগঠনিক সম্পাদক আজহারুল মাকসুদও রয়েছেন। ৬ নভেম্বর তাকে বাফেলোর কর্মস্থল থেকে ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে।

ঢাকার সন্তান আজহারুলের মুক্তির জন্যে ইতিমধ্যেই মার্কিন এটর্নীর সাথে কথা বলেছেন তার স্ত্রী। সোমবার তার মুক্তির আবেদন জানানোর কথা। এ প্রসঙ্গে নিউইয়র্ক স্টেট বিএনটির ভারপ্রাপ্ত সভাপতি জসীমউদ্দিন এ সংবাদদাতাকে বলেন, বিষয়টি খুবই দু:খজনক এবং উদ্বেগজনকও। কারণ,  স্ত্রী-সন্তান নিয়ে বেশ ক’বছর যাবত বসবাস করছিলেন আজহারুল। অভিবাসনের আইন লংঘন ছাড়া আর কোন অপরাধে লিপ্ত ছিলেন না। আমরা সর্বাত্মক চেষ্টায় রয়েছি তাকে প্যারলে মুক্ত করার জন্যে। জসীমউদ্দিন সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ এটর্নীর পরামর্শ অনুযায়ী চলাচলের আহবান জানিয়েছেন। ওয়ার্ক পারমিট/গ্রীণকার্ড/ পাসপোর্ট সব সময় সাথে রাখা উচিত। কারণ, ইমিগ্রেশন পুলিশ এখোন সর্বত্র অভিযান পরিচালনা করছে।

নিউইয়র্ক সিটি থেকে ৩৯০ মাইল দূর বিশ্বখ্যাত নায়েগ্রা জলপ্রপাত বেষ্টিত বাফেলোতে সাম্প্রতিক বছরসমূহে অর্ধ-লক্ষাধিক বাংলাদেশীর বসতি গড়ে উঠেছে। কিন্তু সেখানেও এখোন ইমিগ্রেশন পুলিশের অভিযানে চলতি বছর ৫ আগস্ট পর্যন্ত ৭ মাস ৫ দিনে ৫১৫ জন অবৈধ অভিবাসী গ্রেফতার হয়েছেন। এরমধ্যে ডজনখানেক বাংলাদেশীও রয়েছেন বলে কম্যুনিটি সূত্রে জানা গেছে। এছাড়া, নিউইয়র্ক স্টেটের এ অঞ্চলে গ্রেফতারের সংখ্যা ২৯০০ জন। এ তথ্য দিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এই ২৯০০ জনের মধ্যে ৭৫% এর বিরুদ্ধেই কোন অপরাধের মামলা ছিল না।

Facebook Comments Box

Posted ৭:০৫ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us