নেশাগ্রস্থ ড্রাইভিংয়ের ভিকটিম ২৩ বছরের যুবতী

নিজস্ব প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : ৩:০১ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিনিধি

নেশাগ্রস্থ ড্রাইভারের বল্গাহীন ড্রাইভিংয়ের বলি হলেন ২৩ বছর বয়েসী এক যুবতী। নিউইয়র্ক সিটির গ্র্যান্ড সেন্ট্রাল পার্কওয়েতে ৪ অক্টোবর রোববার ভোর রাত ৪টা ১০ মিনিটে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট ক্রস করার পর স্টাইনওয়ে স্ট্রিটের নীচে দিয়ে দ্রুতবেগে গাড়ি চালানোর ফলে ৩৪ বছর বয়েসী ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী দেয়ালে ধাক্কা খেয়েই তা সামনের বৈদ্যুতিক খাম্বায় লাগে। এ সময়েই হুন্ডা এ্যাকোর্ড গাড়িটির পেছনের সীটে থাকা যুবতী ছিটকে পড়েন বাইরে। মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। খবর পেয়ে এ্যাম্বুলেন্সসহ অকুস্থলে পুলিশ আসার পরই প্যারামেডিক্সরা তাকে নিকটস্থ এ্যাল্‌মহার্স্ট হাসপাতালে জরীর বিভাগে নিয়ে যান। চিকিৎসকরা জানান যে, যুবতী বেঁচে নেই।

পুলিশ ড্রাইভার এ্যান্থনী ডিকসনকে  গ্রেফতার করেছে এবং কী পরিমাণের নেশা করে গাড়ি চালাচ্ছিল-তা নিরূপনের জন্যে তাকে হাসপাতালে পরীক্ষার পর রোববার অপরাহ্নে ব্রুকলীন ক্রিমিনাল কোর্টে সোপর্দ করা হয়েছিল।

নিহত যুবতীর নাম আরিয়েনা এরেগুই এবং ড্রাইভার এবং এরেগুই ব্রুকলীনের বুশউইকে মাইলখানেকের ব্যবধানে বাস করেন।

Facebook Comments Box

Posted ২:৪৭ অপরাহ্ণ | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us