নিজস্ব প্রতিনিধি
প্রিন্ট
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট : ৯:৪১ অপরাহ্ণ
নিউইয়র্কে মুসলিম ডে প্যারেডে বিশিষ্টজনেরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
নিজস্ব প্রতিনিধি
প্রবল বৃষ্টি উপেক্ষা করেই রোববার নিউইয়র্ক সিটির ম্যানহাটানে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শিশুদের হাত ধরে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, ইমাম এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা বৃষ্টিভেজা ম্যাডিসন অ্যাভিনিউতে জড়ো হয়ে মুসলিম সম্প্রদায়ের ঐক্য, সাংস্কৃতিক বৈচিত্র ও শান্তির ঝান্ডা সমুন্নত রাখার সংকল্প ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদ্যাপনের প্রেক্ষাপটে এবারের প্যারেডের প্রতিপাদ্য ছিল Ôবিশ্বাসে ঐক্যবদ্ধ, সংস্কৃতিতে বৈচিত্রময়।Õ
আয়োজকদের প্রচারপত্রে Ôএক উম্মাহ, এক জাতি, গর্বিত আমেরিকান এবং সবার প্রতি ভালোবাসা, কারও প্রতি ঘৃণা নয়Õ-এই আহ্বানও তুলে ধরা হয়। নানাভাষা, দেশ ও সংস্কৃতির মানুষের অংশগ্রহণ সেই বার্তার প্রতিফলন ঘটায়।
প্যারেডে কমিউনিটি ও ধর্মীয় নেতাদের পাশাপাশি যোগ দেন এনওয়াইপিডির মুসলিম অফিসার, এফডিএনওয়াই সদস্য, ইসলামিক সোসাইটির প্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তাঁদের সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে একটি স্মরণীয় কমিউনিটি সমাবেশে পরিণত করে। প্যারেডের আহ্বায়ক Ôকাউন্সিল অব পিপলস অর্গানাইজেশনÕর প্রেসিডেন্ট মোহাম্মদ রাজভি অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান।
কুইন্সের ইলহাম একাডেমি তাদের শিক্ষার্থী ও স্কুল পরিবার নিয়ে প্যারেডে অংশ নেয়। শিক্ষার্থীদের কাছে দিনটি ছিল নিজেদের বিশ্বাস ও ঐতিহ্য নিয়ে গর্ব করার পাশাপাশি বৃহত্তর সমাজের সঙ্গে একাত্ম হওয়ার সুযোগ। অভিভাবক ও শিক্ষকেরাও শিশুদের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নেন।
প্যারেডের পরিচালনা কমিটির সদস্য হিসেবে তাহির মুস্তাফা কুকিগি, রফিক মোহামেদ, ইব্রাহিম আহমেদ, আইনুল হক, জিলফা বকশ, এডপাওয়েল, সাকিবেহ মুস্তাফা, সুলেইমানে কোনাতে, বাজাহ রুহি, কেনান তাসকেন্ট, আহমাদ আলী, হাফিদাটরেস, মনিলুৎফি, মুহাম্মদ শহীদুল্লাহ ও মোহাম্মদ রাজভি ছিলেন সরব।
Posted ৯:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর