এনওয়াইভয়েস২৪ডটকম
প্রিন্ট
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ সর্বশেষ আপডেট : ৩:৩৩ অপরাহ্ণ
![]()
এনওয়াইভয়েস২৪ ডটকম
মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো-চেয়ার কংগ্রেসম্যান (ডেমক্র্যাট) টম সোয়াজ্জি ১৩ অক্টোবর সন্ধ্যায় লং আইল্যান্ডে কম্যুনিটির সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের কঠোর সমালোচনা করে বলেন, অভিবাসীরা নিজের ভাগ্য গড়ার অভিপ্রায়ে নিজ শ্রম ও মেধার সর্বোচ্চ বিনিয়োগ ঘটিয়ে প্রকারান্তরে যুক্তরাষ্ট্রের সামগ্রিক উন্নয়নকেই ত্বরান্বিত করছেন। এতদসত্বেও কঠোর পরিশ্রমী অভিবাসী সমাজকে ক্ষত-বিক্ষত করতে এমন সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যা আমেরিকার সংবিধান, নীতি-নৈতিকতার পরিপন্থি এবং পারিবারিক ও সামাজিক মূলবোধের সাথেও মানায় না। ট্রাম্প্র প্রশাসন একজনকে লেলিয়ে দিচ্ছে আরেকজনের বিরুদ্ধে। এহেন অবস্থার অবসান ঘটিয়ে আমেরিকাকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনতে আসছে ৩ নভেম্বরের নির্বাচণের গুরুত্ব অপরিসীম। ঐ নির্বাচনে যদি কংগ্রেসের উভয় কক্ষে ডেমক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পাই, তাহলে ট্রাম্পের লাগামহীন –আমেরিকান সুলভ পদক্ষেপ রুখে দেয়া সহজ হবে।
টম সোয়াজ্জিকে ‘কারেন্ট ক্রাইসিস ইন বাংলাদেশ’ শীর্ষক পুস্তক প্রদান করা হয়। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
টম সোয়াজ্জি ২০১৬ সালে সর্বপ্রথম এবং ২০২২ সাল নাগাদ নিউইয়র্ক কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-৩ থেকে নির্বাচিত হয়েছিলেন। মাঝে ২০২২-২০২৪ মেয়াদে আর প্রার্থী হননি। ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে পুনরায় জয়ী হয়েছেন এবং একই আসন থেকে আবারো লড়ছেণ। কুইন্স এবং লং আইল্যান্ডের অংশবিশেষ হচ্ছে তার নির্বাচনী এলাকা অর্থাৎ বিপুলসংখ্যক বাংলাদেশী এবং ভারতীয় ভোটার বাস করেন এলাকায়। আসন্ন ৩ নভেম্বরের নির্বাচনে তাকে পুনরায় বিপুল বিজয় দিতে এই সমাবেশের আয়োজন করা হয়। উল্লেখ্য, তৃণমূলে জনপ্রিয় টম সোয়াজ্জিকে ঠেকাতে গত ১৭ জুন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৪ আগস্ট এখানে রিপাবলিকান পার্টির প্রার্থী মাইক রিপেট্রির সমর্থনে নির্বাচনি সমাবেশ করেছেন। অর্থাৎ টম সোয়াজ্জিকে যে কোন উপায়ে পরাস্থ করতে রিপাবলিকানরা উঠেপড়ে লেগেছেন-যা প্রতিধ্বনিত হয়েছে টম সোয়াজ্জির বক্তব্যেও।
কম্যুনিটির সমাবেশে কথা বলছেন ড. দীলিপ নাথ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
বিপুল করতালির মধ্যে কংগ্রেসম্যান সোয়াজ্জি বাংলাদেশী, ভারতীয়, শ্রীলংকান, পাকিস্তানী অভিবাসীগণের নিরাপত্তা প্রদানে গত দু’বছর কংগ্রেসে যা করেছেন তা সংক্ষেপে উপস্থাপনকালে বলেন, ধর্ম, জাতি এবং বর্ণগত বিদ্বেষ নির্মূলের অভিপ্রায়ে তিনি একটি বিল পাশ করেছেন। কম্যুনিটির মধ্যেকার সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সরসময় সরব রয়েছেন বলেও উ্ল্লেখ করেন এই কংগ্রেসম্যান।
টম সোয়াজ্জির সাথে নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দীলিপ নাথ, সমাজ-সংগঠক নীতা জৈন, দ্বীপক নন্দি, কথি থমাস, গীরিস পাটেল, নবীন শাহ প্রমুখ। সকলেই আসন্ন নির্বাচনে শুধু টম সোয়াজ্জিকে নয়, অন্য সকল এলাকায় ডেমক্র্যাট প্রার্থীদের বিজয়েও কাজের সংকল্প ব্যক্ত করেন।
কম্যুনিটির সমাবেশে সুধীজনের একাংশ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
এ সময় বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হাসান, ইঞ্জিনিয়ার মো, ফজলুল হক, রিয়েল এ্যাস্টেট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা শরাফ সরকার, অধ্যাপক ড. প্রদীপ কর, শক্তিগুপ্ত, হরি শুক্লা, নাভার প্রেসিডেন্ট দ্বীপা নাথ এবং সেক্রেটারি জেনি প্রসাদ প্রমুখ।
টম সোয়াজ্জির সাথে নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
সমাবেশের ফাঁকে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি, আইনের শাসন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই সাংবাদিক, রাজনীতিক, সাংস্কৃতিক কর্মী, লেখক দের অনির্দিষ্টকাল ধরে কারাগারে রাখা এবং বিচার বহির্ভূত হত্যাকান্ডের বিস্তারিত তথ্য-সম্বলিত ‘কারেন্ট ক্রাইসিস ইন বাংলাদেশ’ নামক একটি পুস্তক কংগ্রেসম্যানকে হস্তান্তর করা হয়। সে সময় কংগ্রেসম্যান উল্লেখ করেন যে, বাংলাদেশ. ভারতসহ দক্ষিণ এশিয়ার ওপর তার পর্যবেক্ষণ রয়েছে। প্রসঙ্গত: উল্লেখ্য, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার প্রেসিডেন্ট মো. আব্দুল কাদের মিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক এবং ভাইস প্রেসিডেন্ট মো. জাফরউল্লাহ্ কর্তৃক ‘কারেন্ট ক্রাইসিস অব বাংলাদেশ’র প্রথম ও দ্বিতীয় সংস্করণ প্রকাশ পেয়েছে। মুহম্মদ ইউনুসের তারেক রহমানের আমলের অপশাসন-দু:শাসনের ধারাবিবরনী সম্বলিত গ্রন্থটির সম্পাদনা করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন। একইসাথে ‘বাংলাদেশ এ্যাট এ ক্রস রোড’ নামক আরেকটি তথ্য-সমৃদ্ধ গ্রন্থ প্রকাশিত হয়েছে ‘শেখ কামাল স্মৃতি পরিষদ’র উদ্যোগে। এটিতে তারেক রহমানের গত ৬ মাসের অপশাসনের ঘটনাবলি সন্নিবেশিত হয়েছে।
Posted ৩:৩৩ অপরাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
nyvoice24 | New York Voice 24