ব্রঙ্কসে মোটর সাইকেল দুর্ঘটনায় বাংলাদেশীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : ১:৫৯ অপরাহ্ণ

 


শাহ আহসান আরদি।

নিজস্ব প্রতিনিধি

নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে  শনিবার (৩ অক্টোবর) ভোর ৪টা ২০ মিনিটে এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি আইটি ইঞ্জিনিয়ার শাহ আহসান আরদি (২৪) নিহত হয়েছেন। পুলিশ জানায়, কর্মস্থল থেকে মোটর সাইকেলে বাসায় ফেরার পথে মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। অকুস্থলে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার র‌্যালিংয়ের সাথে প্রচন্ড বেগে ধাক্কা লাগে মোটর সাইকেলের। আরদি ছিটকে পড়েন এবং মারাত্মকভাবে আহত হন। খবর পেয়ে এ্যাম্বুলেন্স-সহ পুলিশ আসে এবং চিকিৎসকরা পরীক্ষার পরই নিশ্চিত হন যে আরদি অকুস্থলেই মারা গেছেন।

দুর্ঘটনার পর মহাসড়কে পুলিশী তৎপরতা।

নিহত শাহ আহসান আরদি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি চুনারুঘাট অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মো. ছাদেক মিয়ার ছোট ভাই শাহ মো. আসাদ মিয়ার বড় ছেলে। পরিবারের সাথে বাস করতেন ব্রঙ্কসের ওয়েকফিল্ড এলাকায়।

 

Facebook Comments Box

Posted ১:৫৯ অপরাহ্ণ | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us