গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সম্মেলন

মকিস-প্রেসিডেন্ট ,আসরাফ -সেক্রেটারী , হেলেন-ট্রেজারার

নিজস্ব প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : ৩:৪৮ অপরাহ্ণ

মকিস-প্রেসিডেন্ট ,আসরাফ -সেক্রেটারী , হেলেন-ট্রেজারার

লন্ডন থেকে নুরুল ইসলাম

বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বৃটেনের বিভিন্ন শহর থেকে ৪ শতাধিক ডেলিগেট- অতিথি, কমিউনিটি নেতৃবৃন্দ, প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীদের সতস্ফুর্ত অংশগ্রহণে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন ১৩ অক্টোবর পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে সম্পন্ন হয়েছে।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ফাউন্ডার্স কনভেনর মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং নারী নেত্রী  হেলেন ইসলাম ও কমিউনিটি সংগঠক মোহাম্মদ তাজুল ইসলাম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই মহা -সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলার মোহাম্মদ ইসলাম।

বিশেষ অতিথি প্রেট্রন ডঃ হাসনাত এম হোসেন এমবিই, অপর প্রেট্রন কে এম আবু তাহের চৌধুরী, চ্যানেল এস এর ফাউন্ডার মাহী ফেরদৌস জলিল, সাউথ ইস্ট এর চেয়ার হারুনুর রশিদ,কমিউনিটি লিডার নুরুল ইসলাম মাহবুব, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর,  মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মসুদ আহমদ, জামাল হোসেন, শাহ শাফী, ও সৈয়দ সায়েম করিমসহ ১০টি রিজিওনাল ও ৮ টি শাখা কমিটির নেতৃবৃন্দ সহ আমন্ত্রিত বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।

নতুন কমিটির প্রেসিডেন্ট  মোহাম্মদ মকিস মনসুর, জেনারেল সেক্রেটারি এম আশরাফ মিয়া এবং ট্রেজারার হেলেন ইসলাম।

সম্মেলন উপলক্ষে ‘ঐক্যের বন্ধন’ শিরোনামে একটি আকর্ষণীয় ম্যাগাজিন প্রকাশ করা হয়। সম্পাদনায় ছিলেন হেলেন ইসলাম, সৈয়দ সায়েম করিম, নূরজাহান শিল্পী,শাহ শাফী ও আব্দুর রহিম রনজু।

বাংলাদেশের জাতীয় সংগীত, সিলেটি সংগীত, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা সম্মেলনকে আরও প্রাণবন্ত করে তোলে। পাশাপাশি ছিল রকমারি সুস্বাদু খাবারের আয়োজন। সব মিলিয়ে সম্মেলনটি যুক্তরাজ্যে বসবাসরত সিলেটবাসীর এক বিশাল মিলনমেলায় পরিণত হয়।

প্রবাসের মাটিতে একখণ্ড সিলেটের আবহ, পারস্পরিক আন্তরিকতা, ভালোবাসা, সৌহার্দ্য ও সম্প্রীতির অনন্য সম্মিলনে দিনটি অংশগ্রহণকারীদের কাছে স্মরণীয় হয়ে ওঠে।

 

সম্মেলনে বক্তারা সিলেটবাসী ও প্রবাসীদের বিভিন্ন ন্যায্য দাবি তুলে ধরেন। তাঁদের দাবির মধ্যে ছিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজসহ বিদেশি বিভিন্ন এয়ারলাইন্স’র সরাসরি ফ্লাইট চালু, বিমান ভাড়া হ্রাস, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলির সংকট নিরসন, যাত্রী হয়রানি বন্ধ এবং ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা।

নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে সম্মানিত প্রেট্রন ও উপদেষ্টা সহ সম্মেলনে আগত অতিথিবৃন্দ বলেন যুক্তরাজ্যের সকল অঞ্চল থেকে, দূর-দূরান্তের পথ পাড়ি দিয়ে যাঁরা এই গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশগ্রহণ করেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আন্তরিক ধন্যবাদ,ও  কৃতজ্ঞতা  জানিয়ে আমাদের বৃহত্তর সিলেট কমিউনিটির সবাইকে একই ছাদের নিচে ঐক্যবদ্ধভাবে দেখতে পারা সত্যিই অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। কমিউনিটির সকলের সম্মিলিত প্রচেষ্টায়  যুক্তরাজ্য জুড়ে পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সহযোগিতাকে আরও সুদৃঢ় করতে হবে বলে অভিমত ব্যাক্ত করেছেন।

 

Facebook Comments Box

Posted ৩:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us