মায়ামী বৈশাখী মেলা ১০-১১ এপ্রিল

নিজস্ব প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : ৪:১৩ অপরাহ্ণ

 

 

বৈশাখী মেলার প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

ফ্লোরিডা সংবাদদাতা

ফ্লোরিডার সবচেয়ে জনপ্রিয় ‘মায়ামী বৈশাখি মেলা’ অনুষ্ঠিত হবে আগামী বছর ১০ ও ১১ এপ্রিল।  সেটি হবে ২৩ তম বৈশাখী মেলা। বিগত বছরসমূহের ঐতিহ্যের আলোকে আসন্ন মেলাকে আরো জমজমাট করার অভিপ্রায়ে ফিরোজ খান কে সভাপতি এবং মোহাম্মদ হোসেন কে সেক্রেটারীর দায়িত্ব দিয়ে শক্তিশালী একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের সভায় সর্বস্তরে প্রতিনিধিত্বকারিরা ছিলেন।

ফ্লোরিডায় বসবাসরত সকল বাংলাদেশীকে একটি অভূতপুর্ব,জমজমাট সুন্দর মেলা উপহার দেওয়ার জন্য ‘মায়ামী বৈশাখি মেলা’ কমিটি গঠনের সংবাদে ইতিমধ্যেই ব্যাপক সাড়া পড়েছে।

মন খুলে, প্রান খুলে আড্ডা,গান,হইচই, খাওয়া দাওয়া এবং কেনাকাটাসহ পরিবার,পরিজন,বন্ধু-বান্ধব সকলেই মেলায় আসার মত একটি পরিবেশ তৈরী করতে সংকল্পবদ্ধ দায়িত্বপ্রাপ্তরা। উল্লেখ্য, আসন্ন মেলা অনুষ্ঠিত হবে  মারগেট স্পোট’স কমপ্লেক্স-এ। মেলার সভাপতি ফিরোজ খান এবং সেক্রেটারি মোহাম্মদ হোসেন এক যুক্ত বিবৃতিতে প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছেন মেলাকে সর্বাত্মকভাবে সাফল্যমন্ডিত করতে এখোন থেকে যাবতীয় প্রস্তুতি গ্রহণের জন্যে।

Facebook Comments Box

Posted ৪:১৩ অপরাহ্ণ | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us