নিজস্ব প্রতিনিধি
প্রিন্ট
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট : ৩:২১ অপরাহ্ণ
![]()
নিজস্ব প্রতিনিধি
‘শেখ হাসিনার জন্য-বাংলাদেশ ধন্য’, ‘শেখ হাসিনা ভয় নাই-আমরা আছি লক্ষ ভাই’, ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত অবস্থায় ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিনের কেক কাটেন নেতা-কর্মী-সমর্থকেরা। সকলেই ডিসেম্বরের মধ্যে বাংলার রত্ন শেখ হাসিনাকে ঢাকায় স্বাগত জানানোর সংকল্পও ব্যক্ত করেন জন্মদিনের আমেজে। এ সময় ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন, ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আব্দুল কাদের মিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক, ভাইস প্রেসিডেন্ট মো. জাফরউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট আফসার মোহাম্মদ ও আবু তাহের এম রহমান, সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আলিম খান আকাশ এবং আরিফুল ইসলাম আরিফ, ফাউন্ডেশনের কম্যুনিকেশন্স ডাইরেক্টর বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, নেতা নজরুল ইসলাম বাবুল, মোবাশ্বের হোসেন, আব্দুল জলিল, এম এ কাদির, কম্যুনিটি লিডার আবুল হাসেম, সিরাজুল মাওলা, আবুল হাসান মহিউদ্দিন, মোশারফ হোসেন আব্দুল হামিদ, আবুল কাশেম, ইদ্রিস আলম, ইয়াসিন আরাফাত বাপ্পি, আহসান উল্লাহ সাকি প্রমুখ।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
বিশেষ সম্মানীত অতিথির মধ্যে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এনামুল হক শামীম, আমিনুল ইসলাম আমিন, নজরুল ইসলাম বাবু, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন, ডেমক্র্যাটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট লিডার ড. দীলিপ নাথ, আওয়ামী লীগের মুখপাত্র ডা. মাসুদুল হাসান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, সিতাকুন্ডু উপজেলা চেয়ারম্যান বাকের ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা শরাফ সরকার, জেনোসাইড একাত্তর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-প্রেসিডেন্ট ড. প্রদীপ কর, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, মাহাবুবুর রহমান টুকু, জালালউদ্দিন জলিল, সুব্রত তালুকদার, ইফজাল চৌধুরী, সাখাওয়াত আলী, ফুয়াদ হোসাইন, ডেমক্র্যাট মোর্শেদ আলম, সালেহা আলম, লেখক-সাংবাদিক নঈম নিজাম, সাজ্জাদ হোসেন সবুজ, সুলতানা রহমান প্রমুখ।
Posted ৩:১৮ অপরাহ্ণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর