নিজস্ব প্রতিনিধি
প্রিন্ট
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট : ৪:৫৪ অপরাহ্ণ
লেখক মোস্তফা সারোয়ার।
নিজস্ব প্রতিনিধি
প্রকাশের আনুষ্ঠানিক তারিখের অর্ধ বছরের বেশি সময় আগে বিশ্বব্যাপী প্রি-অর্ডার বিক্রিতে অভূতপূর্ব সাড়া ফেলে এক বিরল রেকর্ড গড়েছেন লেখক ও কবি মোস্তফা সারওয়ার। তার ইংরেজি কাব্যগ্র সানফ্লাওয়ার ওউন্ডস (Sunflower Wounds) সালের ১৬ মার্চ আনুষ্ঠানিকভাবে বাজারে আসার কথা থাকলেও, চলতি বছরের আগস্টের শেষভাগ থেকেই বিশ্বের প্রভাবশালী সব পরিবেশক ও বই বিক্রেতা পোর্টালে বইটি প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত করা হয়েছে।
কোনো লেখকের কাব্যগ্রন্থ প্রকাশের এত আগে বিশ্বব্যাপী প্রধান প্রধান বুক ডিস্ট্রিবিউটর এবং প্ল্যাটফর্মে প্রি-অর্ডার তালিকাভুক্ত হওয়া আন্তর্জাতিক প্রকাশনা জগতে অত্যন্ত বিরল একটি ঘটনা।
৫ মহাদেশ জুড়ে বিস্তৃত প্রি-অর্ডার
গত ১৫ আগস্ট জনস হপকিন্স ইউনিভার্সিটি প্রেসের ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম এইচএফএস বুকস (HFS Books)-এ প্রথম কাব্যগ্রন্থটির প্রি-অর্ডার প্রি-লিস্টিং দেখা যায়। এরপরই উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া এবং অস্ট্রেলিয়াসহ বিশ্বের পাঁচটি মহাদেশের অন্তত ১৫টিরও বেশি দেশে বইটির বিক্রি ও তালিকাভুক্তি শুরু হয়।
বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, সুইজারল্যান্ড, ডেনমার্ক, লিথুয়ানিয়া, স্পেন, মেক্সিকো, ব্রাজিল, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিখ্যাত সব অনলাইন বুকস্টোর ও রিটেইলার পোর্টালে বইটি পাওয়া যাচ্ছে।
আন্তর্জাতিক পরাশক্তি প্রকাশনা ও বিক্রেতাদের তালিকাভুক্ত বিশ্বখ্যাত পরিবেশক ও ই-কমার্স জায়ান্টদের তালিকায় বইটির অন্তর্ভুক্তি আন্তর্জাতিক পাঠকমহলে এর গুরুত্বের সাক্ষ্য দেয়:
যুক্তরাষ্ট্র ও কানাডা: অ্যামাজন (Amazon), বার্নস অ্যান্ড নোবল (Barnes & Noble), ওয়ালমার্ট (Walmart), বুকশপ (Bookshop.org), থ্রিফটবুকস (ThriftBooks) এবং ইন্ডিগো (Indigo)|
ইউরোপীয় অঞ্চল:জার্মানির শীর্ষস্থানীয় বুকস্টোর চেইনহুগেনদুবেল (Hugendubel), লেম্যানস (Lehmanns) ও বুক৭ (Buch7); সুইজারল্যান্ডের ওরেল ফুসলি (Orell Füssli) ও এক্স লিব্রিস (Ex Libris); ডেনমার্কের সাক্সো (Saxo) এবং লিথুয়ানিয়ার নোইগোস(Knygos)|
এশিয়া ও লাতিন আমেরিকা:দক্ষিণ কোরিয়ার ইয়েস২৪ (Yes24), তাইওয়ানের বুকস ডট কম (Books.com.tw) এবং মেক্সিকো ও ব্রাজিলের অ্যামাজন নেটওয়ার্ক।
সাড়া সর্বত্র
সাধারণত আন্তর্জাতিক বাজারে পরিচিতি না থাকলে একজন কবির একক কাব্যগ্রন্থ প্রকাশের এত মাস আগে এতগুলো মহাদেশে প্রধান প্রধান বই ডিস্ট্রিবিউটরদের ক্যাটালগে জায়গা করে নেওয়া প্রায় অসম্ভব। সানফ্লাওয়ার ওউন্ডস-এর এই সর্বজনীন উপস্থিতি ও পূর্বপ্রস্তুতিমূলক বিক্রি বিশ্ব সাহিত্য বাজারে কাব্যগ্রন্থটির সম্ভাব্য সাফল্য ও ইতিবাচক গ্রহণে নতুন মাত্রা যোগ করেছে।
ইতোমধ্যেই গুগল বুকস, বুকলাইফ (BookLife) সহ বিভিন্ন আন্তর্জাতিক বই পর্যালোচনার প্ল্যাটফর্মে বইটি তালিকাভুক্ত হয়েছে। আন্তর্জাতিক মহলে বইটি কাব্যপ্রেমীদের মাঝে বিশেষ কৌতুহল সৃষ্টি করেছে।
Posted ৪:৫৪ অপরাহ্ণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর