নিউইয়র্কে বাংলাদেশের হস্তশিল্প প্রসারে রেঁনেসাসের স্টোর উদ্বোধন

আনিসুর রহমান   প্রিন্ট
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : ৯:২৭ পূর্বাহ্ণ

 

আনিসুর রহমান

বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প ও বিশ্বখ্যাত তৈরী পোশাকের প্রসার যুক্তরাষ্ট্রে বসবাসরত এবং বেড়ে উঠা প্রজন্মেও জনপ্রিয় করার অভিপ্রায়ে ঢাকাস্থ অনলাইন শপিং পার্টনার ‘রেঁনেসাস গার্মেন্টস এ্যান্ড হ্যান্ডিক্র্যাফট’র একটি স্টোরের উদ্বোধন করা হলো নিউইয়র্কে। ৭ অক্টোবর বুধবার সন্ধ্যায় কুইন্সে জমকালো এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্ণধার তানজিব আহমেদকে পাশে নিয়ে ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এবং আমেরিকান ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশনের পরিচালক এটর্নী মঈন চৌধুরী, ব্যবসায়ী আকাশ রহমান সহ বিশিষ্টজনেরা কেক কেটে এর উদ্বোধন ঘোষণা করেন। এ সময় প্রদত্ত বক্তব্যে বাংলাদেশী আমেরিকান এটর্নী মঈন চৌধুরী বলেন, দিনে দিনে নিউইয়র্কসহ আমেরিকায় প্রবাসীর সংখ্যা বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে প্রবাস প্রজন্মেরও বিস্তৃতি ঘটেছে। লাখ লাখ বাংলাদেশীর অনেকে এখোন ফেলে আসা স্বদেশের সংস্কৃতিতে জড়িয়ে রাখতে চান নিজকে এবং সন্তান-সন্ততিকে। এমন একটি প্রত্যাশার মধ্যেই রেঁনেসাস’র উপস্থিতি আমাদেরকে আপ্লুত করলো। বাংলাদেশের তৈরী পোশাক এবং হস্তশিল্পের সম্ভার নিজ নিজ বাসায় গড়তে এখোন আর অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। এজন্যে বিপুল করতালিতে মুখরিত করে রেনেসাঁসের প্রতিষ্ঠাতা তানজিব আহমেদকে ধন্যবাদ জানানো হয়।

এ সময় বিশিষ্টজনদের মধ্যে ছিলেন আলতাব হোসেন গাজী, মনিরুল ইসলাম জাহাঙ্গির, নূরজাহান ভ’ইয়া সেতু, এশা রহমান, সজীব রহমান, আব্দুর রশিদ,শাহ ফারুক রহমান, আনিসুর রহমান প্রমুখ।

‘সেম ড্রিম বিগার টুগেদার’ স্লোগানে এই অনলাইন শপিং পোর্টাল’র যাত্রা শুরু হওয়ায় বহুজাতিক সমাজে বাঙালি পোশাক আর হস্তশিল্পের প্রসারের গতিকে ত্বরান্বিত করবে বলে অনেকে মন্তব্য করেছেন।

Facebook Comments Box

Posted ৯:২৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us