আনিসুর রহমান
প্রিন্ট
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ সর্বশেষ আপডেট : ৩:৩৫ অপরাহ্ণ
আহবায়ক জসিম, সেক্রেটারি কামরুল।
আনিসুর রহমান
কুমিল্লা বিভাগের দাবি আদায়ের পাশাপাশি সামগ্রিক উন্নয়ন ও কল্যাণে প্রবাসের অভিজ্ঞতায় প্রশাসনকে উদারচিত্তে সহযোগিতার অঙ্গিকার এবং প্রবাসে কুমিল্লাবাসীর যে কোন প্রয়োজনে পাশে দাঁড়ানোর সংকল্পে যুক্তরাষ্ট্রে Ôকুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামÕর আত্মপ্রকাশ ঘটেছে। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে ১৮ অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত কুমিল্লা বিভাগের বিশিষ্টজনদের সমাবেশে মূলধারার রাজনীতিক ও বিএনপির সিনিয়র নেতা আকতার হোসেন বাদল এবং এম এ সবুরের সমন্বয়ে নবগঠিত সংগঠনটির আহ্বায়ক হয়েছেন জসিম উদ্দিন (ভিপি জসিম) এবং মেম্বার সেক্রেটারি হয়েছেন কামরুল হাসান। উল্লেখ্য, পুরোপুরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বকারিগণকে ভোটার হিসেবে তালিকাভুক্ত করা হয় এবং গোপন ব্যালটে অনুষ্ঠিত ভোটের মধ্যে ৫৩ ভোট পেয়ে আহবায়ক হয়েছেন ভিপি জসিম। অপরদিকে, ৪৩ ভোট পেয়ে সদস্য-সচিব হয়েছেন কামরুল হাসান। আহবায়ক পদে পরাজিত হয়েছেন আজিজুল বারী তিতাস। সদস্য-সচিব হিসেবে লড়েন হুমায়ূন কবির। তারা উভয়েই ফলাফলকে স্বাগত জানিয়েছেন
বিএনপি পরিবারের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কাজী আসাদুল্লাহ, মাহবুব চেয়ারম্যান, তাজুল ইসলাম। মূল বক্তব্য উপস্থাপন করেন এম এ সবুর এবং আকতার হোসেন বাদল। তারা উল্লেখ করেন যে, নতুন এই সংগঠনের আত্মপ্রকাশের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত কুমিল্লা বিভাগের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে। প্রসঙ্গত: উল্লেখ্য, ১৪ বছর আগে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে। সেই কমিটির দাবিতে সকলেই সোচ্চার রয়েছেন। গত সেপ্টেম্বরে নিউইয়র্কে অবস্থানকালে বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানও আশ্বাস দিয়ে গেছেন যে, শীঘ্রই কমিটির অনুমোদন দেয়া হবে। সেই আমেজেই বৃহত্তর কুমিল্লার নেতৃবৃন্দ নতুন কমিটির গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হবার জন্যে এই সংগঠনকে অন্যতম একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের সুযোগ পাবেন বলে বিএনপির ঘনিষ্ঠজনেরা মনে করছেন। প্রসঙ্গত: উল্লেখ্য যে, দুÔবছর আগে নিউইয়র্ক স্টেট বিএনপির কমিটি গঠিত হয় নির্বাচনের মাধ্যমে। সেখানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ভিপি জসিম।
Posted ৩:৩২ অপরাহ্ণ | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
nyvoice24 | New York Voice 24