যুবককে গুলিতে হত্যার অভিযোগে আরেক যুবতী গ্রেফার

নিজস্ব প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : ৪:১৮ অপরাহ্ণ

যুবককে গুলিতে হত্যার অভিযোগে আরেক যুবতী গ্রেফার

নিজস্ব প্রতিনিধি

গত বছর ২ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে বেলমন্ট এলাকায় ১৮৩ স্ট্রিটের নিকটে এবং থার্ড এভিনিউতে অবস্থিত সেন্ট বার্নাবাস হাসপাতালের পেছনের একটি গাড়ির ভেতর থেকে গুলিবিদ্ধ হয়ে নিহত ২১ বছর বয়েসী জন্টে ডেভিসের লাশ উদ্ধার করা হয়। সেই হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ২১ বছর বয়েসী মালিয়া রোজাকে ১৫ অক্টোবর বৃহস্প্রতিবার গ্রেফতার করা হয়েছে। মালিয়াকে গ্রেফতারের জন্যে পুলিশের পক্ষ থেকে সরবসাধারণের সহযোগিতা চাওয়া হয়েছিল। সে অনুযায়ী এক ব্যক্তি টেলিফোন করে মালিয়ার হদিস প্রদান করেছিল পুলিশকে। মালিয়ার বিরুদ্ধে হত্যা, এবং অপকর্মের জন্যে অস্ত্র বহনের অভিযোগ গঠন করা হয়েছে বলে পুলিশ জানায়। উল্লেখ্য, মালিয়া হচ্ছেন এই হত্যাকান্ডে জড়িত সন্দেহের তৃতীয় ব্যক্তি।

পুলিশ জানায়, জন্টে ডেভিসের ফুটফুটে একটি সন্তান রয়েছে। জন্টের লাশ উদ্ধারের পর তার বড় বোন ‘গো ফান্ড মী’ গঠন করেছিলেন। তা দিয়ে জন্টের লাশের ফিউনারেল খরচ সম্ভব হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us