নিজস্ব প্রতিনিধি
প্রিন্ট
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ সর্বশেষ আপডেট : ৪:৫৭ অপরাহ্ণ
এদের ধরতে জনসাধারণের সহযোগিতা চেয়েছে পুলিশ। ছবি-এনওয়াইপিডি।
নিজস্ব প্রতিনিধি
গত সোমবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে ওয়েস্টচেস্টার স্কোয়ার এলাকায় পার্লে গেটস খেলার মাঠে হাটাহাটির সময় বিক্ষিপ্তভাবে ছুটে আসার গুলিতে গুরুতরভাবে আহত হয় ১২ বছর বয়েসী এক মেয়ে। একটি বুলেট তার বুকে এবং আরেকটি বিদ্ধ হয় ডান পায়ে। খেলার মাঠে পরস্পর বিরোধীরা বাক-বিতন্ডার পর সশস্ত্র আক্রমণে লিপ্ত হয় এবং মেয়েটি কাউকেই চিনে না। তবুও কেন তাকে গুলিবিদ্ধ করা হয়েছে-সে প্রশ্ন মেয়েটির। আহত মেয়েটিকে নিকটস্থ জ্যাকবি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা উন্নতির দিকে বলে পুলিশ জানায়। একইসাথে শুক্রবার নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে বন্দুকধারি দুই সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে এবং সর্বসাধারণের সহযোগিতা চাওয়া হয়েছে গ্রেফতারের জন্যে।
Posted ৪:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
nyvoice24 | New York Voice 24