এনওয়াইভয়েস২৪ডটকম
প্রিন্ট
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট : ৬:৪৪ পূর্বাহ্ণ
আয়োজকদের সাথে সেমিনারের প্যানেলিস্টরা। ছবি-এনওয়াইভয়েস টোয়েন্টিফোর ডটকম।
(এনওয়াইভয়েস টোয়েন্টিফোর ডটকম )
নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সম্মুখে ‘চার্চ সেন্টার ফর দ্য ইউনাইটেড নেশন্স’র মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডেমক্র্যাসি, হিউম্যান রাইটস এ্যান্ড সাসটেইনেবিলিটি’ (আইসিডিএইচআরএস)’র উদ্যোগে ২৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এক সেমিনারে ভারত থেকে টেলিফোনে বক্তব্য প্রদানের পর একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘অবশ্যই আমি উদগ্রিব হয়ে আছি নিজ দেশে ফেরার জন্যে। কিন্তু বাংলাদেশের সরকার আমার পাসপোর্ট, আইডি কার্ড সবকিছু সাসপেন্ড করেছে। তাই আমি জানি না কীভাবে দেশে ফিরবো। তবে আমি তাদের জানিয়েছি, যেহেতু বাংলাদেশ এয়ারক্রাফট আমাকে এখানে নামিয়েছে, সেজন্যেই তাদের একটি এয়ারক্রাফট পাঠানো উচিত দেশে ফিরে যাবার জন্যে। তবে আমি সন্দেহ করছি যে তারা আমাকে দেশে ফেরার অনুমতি দেবে কিনা। ইতিমধ্যেই তারা নানা জটিলতা তৈরী করেছে। তবে আমি ১৬ ডিসেম্বর ফিরতে চাই, কারণ সেটি হচ্ছে বাংলাদেশের বিজয় দিবস। যদি তারা (সরকার) আমাকে নিয়ে যাবার বা আমি ফিরে যাবার ব্যবস্থা না করে, আমি দ্ব্যার্থহীনভাবে বলতে চাই যে, ডিসেম্বরের যে কোন দিন আমি বাংলাদেশে ফিরতে চাই।’
শেখ হাসিনা বলেন, ‘আমি এখোন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিছুই জানতে পারিনি। না।’
সেমিনারে সুধীজনের একাংশ। ছবি-এনওয়াইভয়েস টোয়েন্টিফোর ডটকম।
‘বাংলাদেশের ভবিষ্যত : গণতন্ত্র, মানবাধিকার এবং আন্তর্ভুক্তিমূলক রাজনীতি’ শীর্ষক সেমিনারে ভারত থেকে টেলিফোনে বক্তব্য প্রদানের পর একজন মার্কিন সাংবাদিক জানতে চেয়েছিলেন যে, ১৬ ডিসেম্বর ফেরার যে ঘোষণা তিনি দিয়েছেন, সে ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিছু জানতে পেরেছেন কিনা। সরকার যদি গ্রীণ সিগন্যাল না দেয় তাহলে তিনি কী করবেন।
এই সেমিনারে সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা-বিজ্ঞানী নুরুন্নবী এবং প্যানেলিস্ট ছিলেন ঢাকায় ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারি হারি কে থমাস জুনিয়র, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি বিশ্লেষক এবং ওয়াশিংটন ভিত্তিক রক্ষণশীল থিঙ্ক ট্যাঙক ‘আমেরিকান এন্টারপ্রাইজ’র সিনিয়র ফেলো মাইকেল রুবিন, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেন, বিশ্বব্যাংকের সাবেক বিকল্প পরিচালক আহমেদ কায়কাউস, রোড আইল্যান্ড স্টেট পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি রবার্ট বি ল্যাঞ্চিয়া প্রমুখ। আইসিডিএইচআরএস’র মহাসচিব জাহাঙ্গির মজুমদার সকলকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ নিয়ে গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপনের জন্যে।
সেমিনারে সুধীজনের একাংশ। ছবি-এনওয়াইভয়েস টোয়েন্টিফোর ডটকম।
সেমিনারে বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা-বিজ্ঞানী জিনাত নবী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মো. আমিনুল ইসলাম, আর্তমানবতার সেবায় বিশেষ খ্যাতি অর্জনকারি নিউইয়র্কের নির্মাণ ব্যবসায়ী ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মো. কাদের মিয়া, মূলধারার রাজনীতিক জুনায়েদ আকতার, সমাজ-কর্মী ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক, সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির সভাপতি মো. জাফরউল্লাহ, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, ভাইস প্রেসিডেন্ট আলিম খান আকাশ, , যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, বঙ্গবন্ধু পরিষদ, নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি সাখাওয়াত আলী, আওয়ামী লীগ নেতা জাকারিয়া চৌধুরী, সাপ্তাহিক জাগো প্রহরীর সম্পাদক মাহাব্বুর রহমান টুকু প্রমুখ।
Posted ৬:৩২ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
nyvoice24 | New York Voice 24