জালালাবাদ এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার বোরহান

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ১৫ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:১৬ পূর্বাহ্ণ

জালালাবাদ এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার বোরহান

নবগঠিত নির্বাচন কমিশন। ছবি-সংগ্রহ।

প্রবাসের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন ‘জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র আসন্ন দ্বিবার্ষিক নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে আজিমুর রহমান বোরহানকে প্রধান করে। ১৩ মার্চ বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে সংগঠনের মাসিক সভায় ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। সংগঠনের সভাপতি বদরুল খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ শফিউদ্দিন তালুকদার, শামীম আহমেদ ও মোঃ জাবেদ উদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলিম, প্রচার ও দপ্তর সম্পাদক ফয়সাল আলম, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, কার্যকরী সদস্য হুমায়ুন কবীর সোহেল, মোঃ ফজল খান ও মোঃ দেলোয়ার হোসেন মানিক।

৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান হিসেবে মনোনীত হন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনকের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য, ফুলতলী ইসলামিক সেন্টারের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান এবং বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির তিনবারের সভাপতি আজিমুর রহমান বোরহান। অন্য কমিশনাররা হলেন বিশিষ্ট সমাজসেবক ও অ্যাপোলো ব্রকারেজ প্রেসিডেন্ট ও সিইও সমশের আলী (সিলেট), জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক-এর সাবেক বোর্ড অব ট্রাষ্টির সদস্য, কমিউনিটি বোর্ড ৯ এর সাবেক সদস্য, সুনামগঞ্জ জেলা সমিতির উপদেষ্টা আব্দুস শহীদ (সুনামগঞ্জ), জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক বোর্ড অব ট্রাস্টির সদস্য, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও নিউইয়র্ক ইসলামিক কাউন্সিল অব আমেরিকা ইনক্ (মদিনা মসজিদের) সভাপতি অ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন (হবিগঞ্জ), জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনকের সাবেক নির্বাচন কমিশনার, দাতব্য প্রতিষ্ঠান দি অপ্টিমিস্টের ডাইরেক্টর মিনহাজ আহমেদ সাম্মু (মৌলভীবাজার)।

উল্লেখ্য, গঠনতন্ত্র অনুযায়ী আগামী জুন মাসে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনকের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ বা প্রার্থী হতে হলে জালালাবাদবাসীকে আগামী ২৭ এপ্রিলের মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে সদস্য নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন করতে হবে।

Facebook Comments Box

Posted ৯:১৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us