সরকারের বাজেট জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ: নাহিদ ইসলাম

এজাজ আহম্মেদ   প্রিন্ট
শনিবার, ১৩ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : ১১:৪৯ পূর্বাহ্ণ

সরকারের বাজেট জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ: নাহিদ ইসলাম

সংগৃহীত ছবি

দেশের অর্থনীতি ও জনজীবন বর্তমানে গভীর চাপের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকারের ঘোষিত বাজেট সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে এবং চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় কার্যকর কোনো পদক্ষেপ সেখানে দেখা যায়নি।
শনিবার বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। কিন্তু এসব সংকট নিরসনে বাজেটে সুস্পষ্ট কোনো দিকনির্দেশনা নেই।
তিনি আরও বলেন, “মাত্র কয়েক মাসের ব্যবধানে জনগণের জীবনে যে দুর্ভোগ নেমে এসেছে, তা মানুষকে হতাশ ও ক্ষুব্ধ করে তুলেছে। সরকার জনগণের কষ্ট উপলব্ধি না করে সমালোচনাকে উপহাসের চোখে দেখছে। বাস্তবতা হলো, দেশের অর্থনীতি ও জনজীবন আজ গভীর চাপের মধ্যে রয়েছে।”
ব্যাংকিং ও আর্থিক খাতের সুশাসনের ওপর গুরুত্বারোপ করে এনসিপির আহ্বায়ক বলেন, জনগণের আমানত ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে পরিচালনা করতে হবে। কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য জাতীয় সম্পদকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।
উল্লেখ্য, এসব দাবিকে সামনে রেখে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে চট্টগ্রামের লালদীঘি ময়দানে এ সমাবেশের আয়োজন করা হয়।

Facebook Comments Box

Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ জুন ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us