বিশেষ সংবাদদাতা
প্রিন্ট
বুধবার, ০৬ আগস্ট ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৪৭ পূর্বাহ্ণ
অবৈধভাবে ম্যাটিকিউলিয়াস ডিজাইন প্ল্যানে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখলের বছর পূর্তি করেছে ড: ইউনুস শাসিত দখলদার সরকার। গত ৫ আগস্ট ঢাকায় এ উপলক্ষে একটি বিভ্রান্তিকর ও বানোয়াট ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘একাত্তরের প্রহরী ফাউন্ডেশন-যুক্তরাষ্ট্র’ ।
এ সংগঠনের এক বিবৃতিতে ৬ আগস্ট বলা হয়, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের সকল আদর্শ ও ত্যাগকে কটাক্ষ করে এমন জঘন্য ‘ঘোষনাপত্র’ জাতিকে হেয় করার শামিল । ‘এবং যেহেতু’, ‘এবং সেহেতু’- মার্কা ভাষা ব্যবহার করে এই দখলদার বাহিনী প্রমান করেছে, আসলে জুলাই-আগস্ট হত্যাকান্ড ও রাষ্ট্রদখলের পক্ষে যুক্তি দেখানোর কোনো সঠিক উপাত্ত ও তথ্যই তাদের কাছে নাই। তারা ‘দুই হাজারের অধিক’ লোক মারা গিয়েছেন বলে এতদিন যে কাল্পনিক বাণী ছড়িয়ে আসছিল- তা থেকেও তারা সরে গিয়েছে।
এই ‘ঘোষনাপত্রে’ তারা বলেছে- ‘রাজপথে নারী-শিশুসহ প্রায় এক হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে’। যদিও বিশ্বের বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী এই সংখ্যা পাঁচশতের মতো হতে পারে বলে বলা হয়েছে। যা ৭.৬২ বুলেট দিয়ে গুলি চালিয়ে এই দখলদারেরাই সংঘটিত করেছিল। লক্ষ্যনীয় বিষয় হচ্ছে, এই তথাকথিত ঘোষনাপত্রে তারা ‘পিলখানা হত্যাকান্ড’ এবং ‘শাপলাচত্বরে মৌলবাদীদের সংঘাত ও হত্যাকান্ড-‘র কথা থেকেও সরে এসেছে ! এতেই বুঝা যায় তারা মুলত:ই মিথ্যাকে বেসাতি করে গোটা জাতির সাথে প্রতারণা করে আসছে।
ফাউন্ডেশনের সভাপতি ড: নুরুন নবী ও সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়, এই সরকার আমাদের মহান সংবিধানকেও কটাক্ষ করে চরম ধৃষ্টতা দেখিয়েছে। তারা ঘোষনায় বলেছে- ‘যেহেতু স্বাধীন বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধান প্রনয়ন পদ্ধতি, এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা-পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুন্ন করেছিল;’। অথচ আমরা জানি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের
অনেকগুলো আধুনিক দেশের জাতীয় সংবিধানের রূপরেখা,কাঠামো এবং নির্মাণপদ্ধতি বিচার বিশ্লেষণ করেই সকল দল ও মতের সাথে আলোচনার মাধ্যমে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করেছিলেন।
তথাকথিত ২৮ দফার মাধ্যমে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক, মৌলবাদী ও আদিম রাষ্ট্রের দিকেই ঠেলে দেয়ার পাঁয়তারা করছে এই সরকার ও তাদের সহযোগী রাজনৈতিক দলেরা। তা প্রতিহত করার জন্যে দেশবাসীর প্রতি উদার আহ্বান জানিয়েছে ফাউন্ডেশন।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে খুন,ধর্ষণ,লুটপাট, মবোক্রেসি, দখল, সামাজিক অপমান এবং রাজনৈতিক প্রতিহিংসা ছড়িয়ে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে এই সরকার। সংবাদ মাধ্যমে তাদের মনোনীত ব্যক্তিদের বসানোই শুধু নয়- গোটা মিডিয়া হাউস-ই দখল করে নিচ্ছে তারা। প্রতিদিন সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে। দেড় হাজারের বেশি সাংবাদিক আজ কারাবন্দি বিনা অপরাধে।
এই সরকারের ভিত্তি এতোটাই শূন্যের কোটায় যে, তারা সরকারি খরচে বাস-ট্রেন-লঞ্চ দিয়ে তাদের জনসভায় লোক ভাড়া করছে!এর চাইতে লজ্জা আর কী হতে পারে !
বিবৃতিতে বলা হয়, এই ২৮ দফা ঘোষনা প্রত্যাহার করতে হবে। জাতির কাছে নি:শর্ত ক্ষমা চেয়ে অবৈধ ইউনুস সরকারকে যথাশীঘ্র পদত্যাগ করতে হবে। একটি নিরপেক্ষ সর্বজনীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। সকল রেজিষ্টার্ড দলকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে হবে। এ লক্ষ্যে জাতিকে মহান মুক্তিযুদ্ধের পক্ষে ঐক্যবদ্ধ থেকে সকল প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানায় ফাউন্ডেশন।
বিবৃতিতে বলা হয়, তিরিশ লাখ শহীদের রক্তধারার বিজয় সমুন্নত রাখতে এই প্রজন্মের সামনে একটি পথই খোলা আছে, তা হলো একাত্তরের বিজয়ের চেতনায় প্রিয় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া।
# # #
Posted ৯:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ আগস্ট ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর