নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ১২ অক্টোবর ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৪৯ পূর্বাহ্ণ
লোক সঙ্গীত সম্মেলনের প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
মরমী কবি বিজয় সরকার ও বারী সিদ্দিকী স্মরণে আন্তর্জাতিক লোকসংগীত সম্মেলনের প্রস্তুতি এগিয়ে চলছে। আসন্ন এ সম্মেলনে কনভেনরের দ¦ায়িত্ব পালন করছেন প্রবাসের বিশিষ্ট চিকিৎসক ডা: হামিদুজ্জামান ও কো-কনভেনর হচ্ছেন মনিরুল ইসলাম মনির। সম্মেলনে সুর ছন্দের অধ্যক্ষ বিশিষ্ট সংগীত গুরু এমদাদুল হকের পরিচালনায় লোকসংগীত সম্মেলন উপলক্ষে প্রবাসী কবি সৈয়দ হাসমত আলীর সম্পাদনায় ”সুর” শিরোনামে একটি স্মরণিকা প্রকাশিত হবে।
এসব তথ্য জানানো হয় ৫ অক্টোবর নিউইয়র্ক সিটির জ্যামাইকায় তোফায়েল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায়। এ সময় আরো জানানো হয় যে সম্মেলনের প্রধান উপদেষ্টা ফাহাদ সোলায়মান, সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন প্রবাসের বিশিষ্ট সংগঠক আবু তালেব চৌধুরী চান্দু।
মোহর খানের পরিচালনায় প্রস্তুতি আলোকে আরো বক্তব্য রাখেন হাজী আব্দুর রহমান, সৈয়দ হাসমত আলী, খান হাবিবুর রহমান, মীর আফসার আলী, ইমদাদুল হক, সুলতানা খানম ও নুর ইসলাম বর্ষন।
ছবির ক্যাপশন-ফোক সঙ্গস
Posted ৯:৪৯ পূর্বাহ্ণ | রবিবার, ১২ অক্টোবর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর