নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৩৮ পূর্বাহ্ণ
ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের উদ্যোগে কথিত অন্তর্বর্তী সরকারের ছত্রছায়ায় বাংলাদেশের স্বাধীনতার আতুরঘর ধানমন্ডির ৩২ নম্বরে হামলা, লুটতরাজ শেষে বোলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া ও আওয়ামী লীগ তথা জনসাধারণকে হত্যা, রাহাজানীর প্রতিবাদে এক সভা ১২ ফেব্রুয়ারি ক্র্যাজি মারিয়ো রেস্টুরেন্টের পার্টি হলে অনুষ্ঠিত হয়। ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুজিব উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের (দক্ষিন) সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য সাজ্জাদ হাসান।
প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪।
এতে আরো বক্তব্য রাখেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ সহ-সভাপতি নাফিজ আহমেদ জুয়েল, রানা খান, শেখ আহমেদ বাবুল, এম রহমান জহির এবং দিদারুল আলম, সদস্য বীর মুক্তিযোদ্ধা বুলবুল চৌধুরী, যুগ্ম-সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম চৌধুরী, যুবলীগ সহ-সভাপতি আনোয়ারুল করিম শাহীন, আওয়ামী লীগ নেতা আদর, , এ, কে, এম তাজুল ইসলাম, নুর খান প্রমুখ। বক্তারা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একাত্তরের অপশক্তি ও তাদের দোসরেরা সারা বাংলাদেশে যে দমন-পীড়ন চালাচ্ছে, তা থেকে দেশবাসীকে পরিত্রাণে শেখ হাসিনাকে সসম্মানে ফিরিয়ে নিয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করার বিকল্প নেই বলেও মন্তব্য করেন বক্তারা।
Posted ৯:৩৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর