এনওয়াইভয়েস২৪ডটকম
প্রিন্ট
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট : ৯:০৩ পূর্বাহ্ণ
টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমন্বয় ঘটিয়েছেন ডা. মাসুদুল হাসান। এ সময় মঞ্চে ছিলেন বিশিষ্টজনেরা। ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম।
এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ নভেম্বর সন্ধ্যায় ভারতের দিল্লী থেকে টেলিফোনে নিউইয়র্কে জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে প্রবাসীদের এক সমাবেশে প্রদত্ত ভাষণে বলেছেন, বাংলাদেশের মানুষের আজ হাহাকার চরমে। দ্রব্যমূল্য আকাশচুম্বি। আইন-শৃঙ্খলার অবনতি। মানুষের জীবনের নিরাপত্তাহীনতা, মেয়েদের ওপর পাশবিক অত্যাচার, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চরম নির্যাতন ও অত্যাচার, বৌদ্ধ-খ্রিস্টান সবার ওপরই অকথ্য নির্যাতন হচ্ছে, তবে হিন্দুদের ওপর একটু বেশী। তাদের ঘরে ঘরে যেয়ে বাড়ি-ঘর লুটপাট করা, ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়ার পর মেয়ের ওপর পাশবিক অত্যাচার করা হচ্ছে। গোটা পরিবারকে হত্যা করার ঘটনাও ঘটছে। এমন বিভৎস, এত নিষ্ঠুরতা, মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করার পর কারাগারে নেয়া হচ্ছে, আর সাজাপ্রাপ্ত রাজাকারদের ফুলের মালা পরিয়ে জেলখানা থেকে মুক্ত করা হয়েছে। অথচ আইসিটি-তে যাদের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হয়েছে তারা নাকি আপিল করতে পারে না। অথচ যেসব ঘাতক-রাজাকারকে শাস্তি দেয়া হয়েছিল, তারা আপিলই করে কীভাবে, ছাড়া পায় কীভাবে। এই যে অবিচার ও দ্বিচারিতা বাংলাদেশে চলছে, আমি খুঁজে পাইনা এটা কীভাবে সম্ভব? আইন-শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই। ১২ ফেব্রুয়ারির নির্বাচন, দেশটাকে সন্ত্রস্ত জনপদে পরিণত করেছে। এটা হচ্ছে বাস্তবতা। যা হউক এহেন অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে। শেখ হাসিনা দেশ ও প্রবাসের সকলের প্রেতি উদাত্ত আহবান উচ্চারণ করেন: আমি সকলের আন্তরিক সহযোগিতা ও দেয়া চাই যেন এই অন্ধকার যুগ থেকে বাংলাদেশকে যেন আলোর পথে নিয়ে যেতে পারি। ইনশাআল্লাহ বাংলাদেশ হবে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ। এ ব্যাপারে বিস্তারিত পরিকল্পনা আমার করা আছে। বাস্তবতার আলোকে বর্তমানের অরাজক পরিস্থিতিতে বাংলাদেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে কীভাবে রিকভারি করা যায়, তার ব্যবস্থাও আমি ইতিমধ্যে করে ফেলেছি। এ সময় পার্টি হলে সমস্বরে স্লোগান উঠে ‘শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে’,
সদ্য প্রয়াত আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদের স্মরণে যুক্তরাষ্ট্রস্থ আবাহনী ক্রীড়া চক্র ও শেখ কামাল স্মৃতি পরিষদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই শোক-স্মরণ সমাবেশে শেখ হাসিনা আরো বলেন, শেখ কামালের উদ্যোগে নিরন্তর সহযোগী ছিলেন হারুনুর রশীদ। তার এই মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো। তাই আমি সকলের সহযোগিতা চাই আবাহনী ক্রীড়া চক্র যাতে বহুজাতিক সমাজেও তার কর্মকান্ড অক্ষুন্ন রাখতে পারে।
প্রয়াত ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাতে নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম।
সমাবেশে সভাপতিত্ব করেন শেখ হামাল স্মৃতি পরিষদের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান এবং সঞ্চালনা করেন আবাহনী ক্রীড়া চক্রের প্রেসিডেন্ট আব্দুর রহিম বাদশা। সঞ্চালনা ও পরিচালনায় সহযোগিতা করেন সাবেক জাতীয় অ্যাথলেট ও বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান। টেলিফোনে শেখ হাসিনার বক্তব্যের সমন্বয় ঘটান ডা. মাসুদুল হাসান। এ সময় তিনি অনুষ্ঠানে থাকা বিশিষ্টজনদের সাথেও নেতৃকে পরিচয় করিয়ে দেন।
মাওলানা মঈনউদ্দিন কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর বিশেষ মোনাজাতে শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনাও করা হয়।
বক্তব্য দিচ্ছেন ড. এ কে এ মোমেন। ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা উল্লেখ করেন-স্বাধীন বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সমসাময়িক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার বিশাল কর্মযজ্ঞ নিয়ে জাতিরজনকের কনিষ্ঠ পুত্র শেখ হামালের সহযোগী হয়ে হারুনুর রশীদ অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। সময়ের পরিক্রমায় আবাহনী ক্রীড়াচক্র দক্ষিন এশিয়ার অনন্য একটি সংগঠনের পরিচিতি লাভ করেছে। এসময় আরো জানানো হয় যে, চব্বিশের পট পরিবর্তনের মধ্যদিয়ে বাংলাদেশে জঙ্গি-সন্ত্রাসের অভয়রাণ্যে পরিণত হবার পর আবাহনী মাঠের লীজ বাতিল করা হয়েছে। এভাবে বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করার গভীর ষড়যন্ত্র চলছে।
বক্তব্য দিচ্ছেন ফরিদা ইয়াসমিন। ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন বাংলাদেশের ভয়ংকর পরিস্থিতির অবসান ঘটাতে জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিকল্প নেই বলে উল্লেখ করে বলেন, সেই কর্মসূচির বাস্তবায়নে প্রতিটি প্রবাসীকে নিজ নিজ সিনেটর-কংগ্রেসম্যান-সহ মার্কিন নীতি-নির্ধারকগণের সাথে দেন-দরবার জোরদার করতে হবে। এসময় ড. মোমেন একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে পাশে দাঁড়ানোর জন্যে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সেই মহিয়সী রমনী ও দূরদর্শী নেতৃত্ব গুণের অধিকারি ইন্দিরা গান্ধীর কারণে আমরা বঙ্গবন্ধুকে সদ্য-স্বাধীন বাংলাদেশের নেতা হিসেবে পাকিস্তানী হায়েনার কবল থেকে মুক্ত করতে সক্ষম হয়েছিলাম। আজ মোদির প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের নেতৃকে আশ্রয় প্রদানের জন্যে। আমরা অত্যন্ত ভাগ্যবান যে জননেত্রী জীবিত আছেন এবং পূর্ন নিরাপত্তা সহকারে দিক-ভ্রান্ত জাতিকে দিক-নির্দেশনা দিতে পারছেন। ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ব্যাপারেও ভারতের জনগণের সাথে প্রধানমন্ত্রী মোদির আন্তরিক সহযোগিতার বিকল্প নেই।
প্রয়াত ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাতে নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম।
জাতীয় প্রেসক্লাবের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক ও সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি মরহুম হারুনুর রশীদের অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশ আজ সন্ত্রাসের অভয়রাণ্যে পরিণত হয়েছে। কেউ নিরাপদ নন। হারুনুর রশীদের মত বীর মুক্তিযোদ্ধারা প্রতি নিয়ত নিগৃহিত হচ্ছেন। দেশের এই পরিস্থিতি না হলে হয়তো আরো কিছুদিন তিনি আমাদের সাথে থাকতেন। ফরিদা ইয়াসমিন বিশেষভাবে উল্লেখ করেন যে, ডিসেম্বরেই আমাদের নেতৃ তথা বাংলাদেশের সমৃদ্ধির রূপকার শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। সারা দেশের মানুষ উদগ্রিব হয়ে আছেন শেখ হাসিনাকে স্বাগত জানানোর জন্যে।
ঢাকা থেকে মরহুম হারুনের কন্যা তমা টেলিফোনে বক্তব্যকালে সকলের দোয়া চেয়েছেন তার আত্মার শান্তির জন্যে। আশির দশকের কিংবদন্তি জাতীয় ফুটবলার আব্দুল গাফফারও টেলিফোনে বক্তব্য রাখেন।
প্রয়াত ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাতে নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম।
বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালনকারী হারুনুর রশীদ জাতীয় পুরস্কারও পেয়েছিলেন। তার স্মৃতি শ্রদ্ধার সাথে স্মরণ করে আরো কথা বলেন সাংবাদিক নেতা শাবান মাহমুদ, সিনিয়র সাংবাদিক সাজ্জাদ হোসেন সবুজ, আওয়ামী লীগ নেতা ড.সিদ্দিকুর রহমান, ইমদাদ চৌধুরী, এডভোকেট রকিব মন্টু, কাজী এলিন, ডা. এনামুল হক, জাহাঙ্গির মজুমদার প্রমুখ।
কম্যুনিটির বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বকারি ব্যক্তিবর্গ ছাড়াও সমাবেশে ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণও।
Posted ৮:৩১ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
nyvoice24 | New York Voice 24