অনলাইন ডেস্ক
প্রিন্ট
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ সর্বশেষ আপডেট : ১০:১৩ পূর্বাহ্ণ
ফাইল ছবি
ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দুই দেশের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দয়া করে, কেউ এটা লঙ্ঘন করবেন না।’
মঙ্গলবার (২৪ জুন) স্থানীয় সময় ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি আরও দাবি করেন, ইরান ও ইসরায়েল “পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে” সম্মত হয়েছে। বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।
এদিকে, ইরান ও ইসরায়েলের গণমাধ্যমগুলোতেও যুদ্ধবিরতি শুরু হওয়ার খবর প্রকাশিত হয়েছে। তবে যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে রয়েছে বিভ্রান্তি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি। তবে তিনি শর্তসাপেক্ষে পাল্টা হামলা বন্ধের ইঙ্গিত দেন। তার ভাষায়, “ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা রাখি না।”
যদিও মঙ্গলবারও দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েলের এক হামলায় ইরানে এক পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন। অন্যদিকে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন তিনজন।
পরিস্থিতি এখনও উত্তপ্ত
যদিও ট্রাম্প যুদ্ধবিরতির কথা বলছেন, বাস্তব পরিস্থিতি বলছে এখনো উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এই যুদ্ধবিরতি কতটা বাস্তব এবং টেকসই হবে।
Posted ৮:৩৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর