ক্যালিফোর্নিয়া বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন: বদরুল-ওয়াহিদ পুনঃনির্বাচিত

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৭:৫৮ পূর্বাহ্ণ

ক্যালিফোর্নিয়া বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন: বদরুল-ওয়াহিদ পুনঃনির্বাচিত

লসএঞ্জেলেসে নর্থ হলিউডের চার্চ অব সাইন্টোলজির মিলনায়তনে ৮ ফেব্রুয়ারী দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউরোপ-আমেরিকা, আফ্রিকা-অস্ট্রেলিয়া মহাদেশে বিএনপি’র সাংগঠনিক সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন। তিনি সকলের সমর্থন নিয়ে বদরুল আলম চৌধুরী শিপলুকে সভাপতি ও এম ওয়াহিদ রহমানকে সাধারণ সম্পদক পদে পুন্: নির্বাচিত ঘোষণা করেন। উল্লেখ্য, বিএনপির এই নেতা বেশ কিছুদিন ধরেই ক্যালিফোর্নিয়া বিএনপি’র কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া নিয়ে লন্ডন থেকে ভার্চুয়ালি কাজ করছিলেন। আরো উল্লেখ্য, ২০২৩ সালে ক্যালিফোর্নিয়া বিএনপি’র নেতা-কর্মীদের সাথে এ বিষয়ে দুটি ভার্চুয়াল সভা হয়। ২০২৪ সালের ২৮ ডিসেম্বরের ভার্চুয়াল সভা শেষে নেতা-কর্মীদের কাছ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৪ জানুয়ারির মধ্যে প্রার্থিতার আবেদন আহবান করেন। ৫ জানুয়ারি ভার্চুয়াল সভায় ঘোষণা করেন, শুধুমাত্র বদরুল আলম চৌধুরী শিপলু সভাপতি ও এম ওয়াহিদ রহমান সাধারণ সম্পদক পদে প্রার্থিতা দিয়েছেন।

বিএনপির ক্যালিফোর্নিয়া শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কর্মিসভায় স্বশরীরে উপস্থিত থেকে কমিটি গঠনের সাংগঠনিক প্রক্রিয়ায় অংশ গ্রহণের উদ্দেশ্যে আনোয়ার হোসেন খোকন ৬ ফেব্রুয়ারী রাতে লসএঞ্জেলেসে আগমন করলে ক্যালিফোর্নিয়া বিএনপি’র বিপুলসংখক নেতাকর্মী এয়ারপোর্টে তাকে স্বাগত জানান। শনিবার সন্ধ্যায় তিনি দলীয় কার্যালয়ে ক্যালিফোর্নিয়া বিএনপি’র নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন খোকন বলেন, বিএনপি’র দীর্ঘ আন্দোলনের ইতিহাস রয়েছে। বিগত ১৬ বছরের আন্দোলনে যারা অবদান রেখেছেন কমিটি গঠনে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। তিনি দলের নেতা-কর্মীদের আগামী দিনে দল ও দেশের কল্যাণে অবদান রাখতে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে বলেন। প্রধান অতিথি নেতাকর্মীদের প্রবাসী কমিউনিটিতে ৩১ দফা নিয়ে কাজ করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন তা সুচারুরূপে বাস্তবায়নের আহবান জানান।

ক্যালিফোর্নিয়া বি এন পি’র সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু তাকে পুন্: নির্বাচিত করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানান। আগামী দিনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকলের সহযোগিতায় ঐক্যবদ্ধ থেকে দলকে এগিয়ে নিয়ে যাবার অঙ্গীকার করেন। সাধারণ সম্পদক এম ওয়াহিদ রহমান বিদেশ থেকে রেমিট্যান্স প্রেরণে ইনসেনটিভ বাড়িয়ে প্রবাসীদের কল্যানে বিভিন্ন পদক্ষেপ নিতে আহবান জানান।

পুুননির্বাচিত সভাপতি ও সেক্রেটারির মাঝে আনোয়ার হোসেন খোকন। ছবি-এনওয়াইভয়েস২৪।

ক্যালিফোর্নিয়া বি এন পি’র সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পদক এম ওয়াহিদ রহমান এর উপস্থাপনায় নুতন কমিটিকে অভিনন্দন জানিয়ে এবং সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার করে আরো বক্তব্য রাখেন সাবেক সভাপতি নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, আব্দুল বাসিত, এডভোকেট শামসুজ্জোহা বাবলু, সাবেক সাধারণ সম্পাদক ডাবলু আমিন, সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান শাহীন, সহ সভাপতি সাইফুল আনসারী চপল, আফজাল শিকদার, মাহতাব আহমেদ, শওকত হোসেন আনজিন, শাহাদাত হোসেন শাহীন, আব্দুর রহিম, হাসনাত খন্দকার, যুগ্ম সম্পাদক ফারুক হাওলাদার, সৈয়দ নাসিরুদ্দিন জেবুল, মোয়াজ্জেম আহমেদ রাসেল, লায়েক আহমেদ, বদরুল আলম মাসুদ, মহিলা সম্পাদিকা এডভোকেট শামসুন খান লাকী, আরিফুজ্জামান আরিফ, ওমর ফারুক মাসুম, বাবর মহিউদ্দিন, ওমর ফারুক টিটু, সার্জিন বিন ইউসুফ, সরোয়ার খান বাবলু, এফ মোহন জন, সেলিমা মন্টি, সেলিমা আলী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দলের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন। এরপর আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত ও বি এন পি’র দলীয় সংগীত বাজানো হয়। বিগত চার বছরের সাংগঠনিক কর্মকান্ডের ছবি প্রদর্শন করা হয় ভিডিও প্রজেক্শনে। আবু সুফিয়ানের পরিবেশনায় ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়ার বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ ও পর্যায় নিয়ে একটি আকর্ষণীয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন।

Facebook Comments Box

Posted ৭:৫৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us