অজিৎ ভৌমিক
প্রিন্ট
শুক্রবার, ২০ জুন ২০২৫ সর্বশেষ আপডেট : ১১:৪৭ পূর্বাহ্ণ
সংগঠনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সাড়ম্বরে উদযাপন এবং সামনের দিনগুলোতে কম্যুনিটির সামগ্রিক কল্যাণে করণীয় নির্দ্ধারণের অভিপ্রায়ে নিউইয়র্কে ‘জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র ২০২৫-২০২৬ সালের কার্যকরী কমিটি পুর্নগঠন করা হয়েছে। ৩ জুন হিলসাইডের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের কার্যকরী ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। পুনর্গঠিত কমিটিতে ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার পুনরায় সভাপতি এবং মোহাম্মদ এনায়েত হোসেন মুন্সী সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
সংগঠনের সভাপতি ফকরুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা সভা সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদ। পূনর্গঠিত উপদেষ্টা পরিষদের প্রধান হচ্ছেন এবিএম ওসমান গণি। উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন ডা. ওয়াজেদ এ খান, ছদরুন নূর, রেজাউল করিম চৌধুরী, হাজী শামসুল ইসলাম, মনজুর আহমেদ চৌধুরী, সালেহ আহমেদ, অধ্যাপক হুসনে আরা বেগম, এমডি কামরুজ্জামান, ডা. টমাস দুলু রায়, এবিএম সালাহউদ্দিন আহমেদ, প্রফেসর শাহাদত হাসান, মোহাম্মদ সাদেক, শাহ জে চৌধুরী, ওমর খসরু, মোহাম্মদ মনির হোসেন, সৈয়দ আতিকুর রহমান, জুলকার হায়দার, আপন এইচ ইমাম, মোহাম্মদ কাদের ভূঁইয়া শিশির, মওলানা শহীদুল্লাহ, বশির সরকার ও মিলি ভূইয়া।
কার্যকরী কমিটির কর্মকর্তারা হলেন: সভাপতি- মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, সিনিয়র সহ সভাপতি- এএফ মিসবাহউজ্জামান, সহ সভাপতি- মোহাম্মদ কামরুল ইসলাম সনি ও রাসেক মালিক, সাধারণ সম্পাদক- মোহাম্মদ এনায়েত হোসেন মুন্সী, সহ সাধারণ সম্পাদক- ইসমাইল হোসেন স্বপন, কোষাধ্যক্ষ- আখতার বাবুল, সাংগঠনিক সম্পাদক- রাশেদুজ্জামান হিমু, প্রচার ও জনসংযোগ সম্পাদক- সাইদুল ইসলাম রিয়াদ, ক্রীড়া সম্পাদক- সুমন খান, সমাজকল্যাণ সম্পাদক- ইকবাল আহমেদ, সাহিত্য সম্পাদক- ইফফাত ইয়াসমীন, সাংস্কৃতিক সম্পাদক- নিপা জামান, পলিসি এ্যান্ড এডভোকেসী সম্পাদক- জিল্লুর রহিম, কমিউনিটি আউটরিচ সম্পাদক-শরীফ হোসেন, স্কুল ও শিশু বিষয়ক সম্পাদক- তামান্না আইরিন এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মহিনউদ্দিন পাটোয়ারী। নির্বাহী সদস্য: বিল্লাল আহমেদ চৌধুরী, সাইফুল ইসলাম, মোহাম্মদ সেবুল মিয়া, ইফজাল আহমেদ চৌধুরী, মোহা¥দ জে মোল্লা সানী, রিজু মোহাম্মদ, লিটন আহমেদ, মোহাম্মদ আনোয়ার হোসেন, রেজাউল আলম অপু, নওশাদ হায়দার, এস এম সোলায়মান, আলম সরকার, হুমায়ুন আহমেদ, সাইফ আলম, নেছার ভূঁইয়া রাসেল ও আব্দুস সাকুর।
Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ জুন ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর